আ’লীগ নেতার বাড়িতে ‘ডাকাতি’, ১৮ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা লুট
, ১২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মানিকগঞ্জ সংবাদদাতা:
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনায় বাড়ির মালিক রাজা মিয়া দাবি করেছেন, মুখোশ পরা ১২-১৪ জনের একটি ডাকাতদল গ্রিল কেটে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রাজা মিয়া পেশায় কাঠ ব্যবসায়ী এবং বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, সুমন গত বছরের ৫ আগস্ট থেকে দেশের বাইরে রয়েছেন।
রাজা মিয়া বলেন, ‘ডাকাতরা ঘরের দ্বিতীয় তলায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ টাকা নিয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব। ’
সানজিদ আহমেদ সুমন জানান, ‘ডাকাতরা চাপাতি দিয়ে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে রাখে এবং চিৎকার করলে ক্ষতির হুমকি দেয়। এরপর তারা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়। ’
খবর পেয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ। তিনি জানান, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। ’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)