-আস্থা বাড়ানোর কথা বলা হলেও শক্তিশালী হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক:
দেশের শেয়ারবাজারে আবারও নেমে এসেছে আস্থাহীনতার ছায়া। একসময় নতুন বিনিয়োগকারীর ভিড়ে মুখর ছিল বাজার, এখন তারা একে একে সরে যাচ্ছেন। দীর্ঘ মন্দাভাব, টানা দরপতন ও নীতিগত অনিশ্চয়তায় পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে বিদেশি বিনিয়োগের পরিমাণও কমছে শেয়ারবাজারে।
বিনিয়োগ করে লোকসান ছাড়া কেউ মুনাফা করতে পারছেন না। ফলে দ্রুতই বাজার থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা লক্ষণীয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শুধু নীতিগত ঘোষণা নয়, দরকার কার্যকর পদক্ষেপ। তালিকাভুক্ত কম্পানিগুলোর স্বচ্ছতা, ন্যায্য মূল্যায়ন ও তারল্য বৃদ্ধির উদ্যোগ না নিলে বাজারে স্থিতি ফিরবে না।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম নয় মাসেই প্রায় ৩০ হাজার বিনিয়োগকারী তাঁদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করে দিয়েছেন। একই সময়ে আরো প্রায় ৩২ হাজার বিনিয়োগকারীর হিসাব শেয়ারশূন্য হয়ে গেছে। অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬২ হাজার বিনিয়োগকারী কার্যত বাজার থেকে সরে দাঁড়িয়েছেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর বিও হিসাব ছিল ১৬ লাখ ৮২ হাজার ৪৫২টি।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এ সংখ্যা নেমে আসে ১৬ লাখ ৩২ হাজার ২২৭-এ। এর মানে মাত্র নয় মাসে কমেছে ৩০ হাজার ২২৫টি বিও হিসাব। পাশাপাশি শেয়ারশূন্য বিও হিসাব বেড়েছে ৩১ হাজার ৮৮৫টি। তবে অক্টোবরের শুরুতে বিও হিসাবের সংখ্যা কিছুটা বেড়ে থাকে। তবে গত সপ্তাহে ফের নিম্নগতি দেখা গেছে।
সেপ্টেম্বর শেষে সক্রিয় বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯ হাজার ২০৭টিতে, যাতে মোট শেয়ার ও ইউনিট রয়েছে ১০ হাজার ২৫৭ কোটি। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার ৪২ কোটি টাকা।
অন্যদিকে শেয়ারশূন্য বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৫৯টিতে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কম্পানিতে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে কমিশনও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে। শক্তিশালী শেয়ারবাজার গড়ে তুলতে স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত লাভজনক কম্পানি বাজারে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না থাকায় বিনিয়োগকারীরা হতাশ হচ্ছেন।
জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘মানুষের আস্থা অর্জন করতে হলে কার্যকর পদক্ষেপ থাকতে হবে। কয়েকজন লোককে শাস্তি দিলেই শেয়ারবাজারে আস্থা ফিরে আসবে না। মানুষ এখানে বিনিয়োগ করে মুনাফা পাওয়ার জন্য। যদি উল্টো লোকসান হয় তবে কীভাবে আস্থা ফিরবে?’
তিনি বলেন, ‘ব্রোকার হাউসগুলোর পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। টানা লোকসানে অস্তিত্ব না থাকার মতো অবস্থা। এরই মধ্যে অনেক ব্রোকার হাউসে কর্মী ছাঁটাই করতে হয়েছে। তবে সব কর্মী ছাঁটাই করেও টিকে থাকা যাবে না, যদি বিদ্যমান মন্দা চলতে থাকে। বাজারে কোনো প্রকার পজিটিভ কিছু দেখা যাচ্ছে না। বাজার নিয়ে কোনো পরিকল্পনা আছে বলে কর্তৃপক্ষের আচরণে বোঝা যায় না। ’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।