আসিফ নজরুল-আলী ইমাম মজুমদারের অপসারণ দাবি
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং আলী ইমাম মজুমদারকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামে একটি প্লাটফর্ম।
গতকাল জুমুয়াবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসন রুখতে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
দাবি তুলে ধরে জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী বলেন, আমাদের দাবি তিনটি। অন্তর্র্বতী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ যারা জুলাই বিপ্লবকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানানোর চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। তারা বিএনপি, জামায়াত, এবি পার্টি এমনকি জুলাই ঐক্য জোটের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে।
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাহফুজ আলম এবং ভাই-ব্রাদার কোরাম বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে। তাদের অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসুন।
তিনি বলেন, সচিবালয়, গণমাধ্যম, প্রশাসনসহ সব জায়গা থেকে ভারতীয় দোসরদের অপসারণ করতে হবে। বিশেষ করে উপদেষ্টা পরিষদে আসিফ নজরুল এবং আলী ইমাম মজুমদার ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাদের অপসারণ করতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের কোনো আভাস দেখছি না। অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রদান করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করুন।
মুসাদ্দিক আলী বলেন, অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ করতে ভারতীয় আধিপত্যবাদের দোসররা চক্রান্ত করছে। তারা দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)