আসল পুলিশের হাতে আটক নকল পুলিশ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চাঁদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়া পাঁচ প্রতারককে আটক করেছে আসল পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার মধুরোড রেলস্টেশন এলাকায় পথচারীদের তল্লাশির নামে হয়রানি ও কথিত জুয়ার আসরে হানা দিতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আটককৃতদের বিষয় সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর আব্দুর রাজ্জাক জানান, এই পাঁচজনের কাছ থেকে জার্নালিজম এগেইনেস্ট ক্রাইম অ্যান্ড জার্নালিজম অ্যান্টিকরাপশন (জ্যাক) নামের পাঁচটি জ্যাকেট জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, তাদের নিয়ে বিস্তারিত জানতে যাচাই-বাছাই চলছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে এই পাঁচজন।
ঘটনাস্থল মধুরোড রেলস্টেশন এলাকার বাসিন্দা ওলি আহমেদ জানান, গত বুধবার রাত ১০টার পর ওই পাঁচজন প্রথমে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে পথচারীদের তল্লাশি শুরু করেন।
তাদের গায়ে ইংরেজিতে লেখা জার্সি দেখে তা স্থানীয়দের মনে সন্দেহ হয়। এ সময় সদর মডেল থানার পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিমউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে এই পাঁচজনকে থানায় নিয়ে যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)