টাকা আত্মসাৎকারী প্রতারক চক্র:
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম জাবেদ হোসেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফোন করে। পরে ভুক্তভোগী যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং তাকে মুক্ত করতে ১০ লাখ টাকা দিতে হবে।
প্রতারক চক্রটি বিশ^াসযোগ্যতা বাড়াতে ভুক্তভোগীর স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলায়, যা ভুক্তভোগীকে মানসিকভাবে ভেঙে দেয়। পরে তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে দ্রুত ১০ লাখ টাকা সংগ্রহ করেন।
প্রতারকদের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরবর্তীতে এসএ পরিবহনের মাধ্যমে “লুৎফর জামান” নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন।
টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার পরামর্শ দেয়। তবে উত্তরা এলাকায় পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ডিবি (ওয়ারী) বিভাগের একটি আভিযানিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে চক্রের মূলহোতা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ২ হাজার কর্মী ছাঁটাই করছে বিবিসি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস বহাল, থাকবে সাধারণ ছুটি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ শূন্য, নিয়োগে আসছে বড় পরিবর্তন
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অধিগ্রহণের জালে আটকা ৩৬ ভূমিমালিক
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মা-বাবার ভালোবাসা পাইয়ে দিতে হাতিয়ে নিল সাড়ে ৩ লাখ টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতির সময় ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে ৭ ডাকাত গ্রেপ্তার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন কবে? জানালেন পানি সম্পদ মন্ত্রী
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি -মাহফুজ
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালিতে ‘পুলিশ’ হতে চাইলে ডুবতে হবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে -ডিএমপি কমিশনার
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)