আসছে একাধিক তাপপ্রবাহ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মৌসুমের শুরুতেই তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি এপ্রিলে দুটি কিংবা চারটি মৃদু থেকে মাঝারি এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যায়, রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাস আরও বলছে, এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে ঝড় বয়ে যেতে পারে। এর মধ্যে প্রায় সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং এক থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। এপ্রিলে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। তবে এ বছর ২০২৪ সালের মতো টানা তাপপ্রবাহ চলবে না।
প্রসঙ্গত, ২০২৪ সালে টানা ৩৬ দিন ধরে তাপপ্রবাহ চলেছিল। কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তখন সেটাকে মৃদু, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকলে তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ জন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈদুল আজহার আগেই হাতিয়ার জনগণ পাচ্ছেন নতুন ফেরি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আশ্রয়ণ প্রকল্পের টাকা আত্মসাৎ, সাবেক ইউএনও’র লঘুদ-
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কৃষি মন্ত্রণালয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পে-স্কেলের দাবিতে আজ থেকে কর্মসূচি শুরু
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)