শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৫)

আসরার প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:১৮
আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৫)
একখানা ঘটনা মুবারক- ৯২ হিজরী শরীফের কথা। বিশিষ্ট সেনাপতি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে মাত্র ৭ হাজার সৈন্য দিয়ে স্পেন আক্রমণের জন্য নির্দেশ দেয়া হলো এবং বলা হলো যে, এই ৭ হাজার সৈন্য নিয়ে স্পেন বিজয় করতে হবে। তিনি সৈন্যসংখ্যা বৃদ্ধির জন্য আবেদন করলেন। কিন্তু উনাকে বলা হলো যে, এই ৭ হাজার সৈন্য নিয়েই স্পেন বিজয় করতে হবে। পরিশেষে নির্দেশ অনুযায়ী তিনি মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে সমুদ্র পথে স্পেন বিজয়ের লক্ষ্যে রওয়ানা হয়ে গেলেন। তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন এই ভেবে যে, এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে লক্ষাধিক কাফিরদের বিরুদ্ধে কিভাবে মুকাবিলা করা হবে। তাই তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের দিকে রুজু হয়ে অনেক কান্নাকাটি, দু‘আ, মুনাজাত এবং তাওবা-ইস্তিগফার করতে থাকলেন। এমতাবস্থায় তিনি হঠাৎ ঘুমিয়ে পড়লেন-
فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ الْمُهَاجِرُوْنَ وَالْاَنْصَارُ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُمْ قَدْ تَقَلَّدُوا السُّيُوْفَ وَتَنْكَبُّوا الْقِسِىَّ فَقَالَ لَهُ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا طَارِقُ تَقَدَّمْ لِشَأْنِكَ وَاَمَرَهٗ بِالرِّفْقِ بِالْمُسْلِمِيْنَ وَالْوَفَاءِ بِالْعَهْدِ فَنَظَرَ حَضْرَتْ طَارِقٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَصْحَابَهٗ قَدْ دَخَلُوا الْاَنْدَلُسَ اَمَامَهٗ فَاسْتَيْقَظَ مِنْ نَّوْمِهٖ مُسْتَبْشِرًا وَبَشَّرَ اَصْحَابَهٗ وَقَوِيَتْ نَفْسُهٗ وَلَمْ يَشُكَّ فِى الظَّفَرِ
অর্থ: “তিনি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখলেন। উনার সাথে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এবং হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারাও ছিলেন। উনারা তরবারী ঝুলিয়ে এবং (তীর-) ধনুক নিয়ে জিহাদের জন্য পূর্ণ প্রস্তুত হয়ে আছেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে উদ্দেশ্য করে বললেন, ‘হে হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি! আপনি আপনার কাজে অগ্রসর হন।’ আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে সম্মানিত মুসলমান উনাদের সাথে কোমল আচরণ করার এবং কৃত ওয়াদা পূর্ণ করার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক দিলেন। অতঃপর হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার আগে আগে আন্দালুস-এ (স্পেনে) প্রবেশ করছেন। তখন হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আনন্দচিত্তে ঘুম থেকে জাগ্রত হয়ে উনার সঙ্গি-সাথী উনাদেরকে সুসংবাদ মুবারক দিলেন এবং তিনি নিজেকে সুদৃঢ় করলেন। আর (এই সম্মানিত স্বপ্ন মুবারক দেখার পর) হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বিজয়ের ব্যাপারে সুনিশ্চিত হলেন।” সুবহানাল্লাহ! (আল কামিল ফিত্ তারীখ ৪/৪০)
কিতাবে আরো উল্লেখ রয়েছেন- “হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছেন যে, তিনি জাহাজে ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় তিনি স্বপ্নেœ দেখেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং ৪ জন হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা পানির উপর দিয়ে হাঁটছেন। এমনকি উনারা হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার পাশ দিয়ে যাচ্ছেন।
فَبَشَّرَهٗ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَتْحِ
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে বিজয়ের সুসংবাদ মুবারক দান করেন।” সুবহানাল্লাহ! (নাফহুত্ ত্বীব মিন গুছনিল আন্দালুসির রত্বীব ১/২৫৫, ওয়াফাইয়াতুল আ’ইয়ান ৫/৩২০)
এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গাইবী মদদ মুবারক-এ হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে লক্ষাধিক কাফিরদের বিরুদ্ধে সম্মানিত জিহাদ মুবারক করেন এবং তাদেরকে নিচিহ্ন করে দিয়ে স্পেন বিজয় করেন। সুবহানাল্লাহ!
এরূপ আরো অসংখ্য ঘটনা মুবারক রয়েছেন। কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী এবং হাযির-নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। কোনো উম্মত যদি জনমানবহীন শূন্য স্থানে, খাল-বিল, নদী-নালা, সমুদ্রে, নির্জন প্রান্তরে, মরুভূমিতে অথবা বনে, ঝোপ-ঝার, জঙ্গলে যেখানেই থাকে আর সে কোনো বিপদ-আপদে পড়ে, বালা-মুছীবতে পড়ে খালিছভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ডাকে, তাহলে তিনি সাথে সাথে তার সমস্ত বিপদ-আপদ, বালা-মুছীবত দূর করে দেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) ২ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) ২ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) ২ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ২ দিন আগে মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব) মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব) ২ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮) ৩ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১) ৩ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪) ৩ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭) ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ৪ দিন আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব) পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব) ৫ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩) ৫ দিন আগে