শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৪)

আসরার প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ১:৫৭
আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৪)
কিতাবে বর্ণিত রয়েছেন- হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি যিনি অনেক বড় বুযূর্গ, ওলীআল্লাহ। তিনি দিল্লি ছিলেন। তিনি পড়া-শুনা করার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ যান। সেখানে পড়া-শুনা করেন। কিছুদিন তা’লীমও দেন। প্রতিদিন মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফে যেতেন। সম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করতেন। একদিন স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- ‘হে হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি! আপনার হেদায়াতের কেন্দ্র হচ্ছে হিন্দুস্তান। কাজেই আপনি হিন্দুস্তানে চলে যান। তবে সেখানে গেলে হিন্দুস্থানের যাঁরা আউলিয়ায়ে কিরাম রয়েছেন উনাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন, উনাদের প্রতি আপনি হুসনে যন রাখবেন।’ উদ্দেশ্য ছিলেন হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি। তখন হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেখানে গেলে আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক উনার জুদায়ীর কারণে আমি নির্ঘাত ইন্তিকাল করবো।’ তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- ‘আপনি চিন্তা করবেন না, প্রতিদিন বা’দ ইশা আপনি মুরাকাবায় বসলেই আপসেআপ সরাসরি আমার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক-এ চলে আসতে পারবেন।’ সুবহানাল্লাহ! তিনি দিল্লী চলে আসলেন। সত্যিই তিনি প্রতিদিন বা’দ ইশা মুরাকাবায় বসলেই আপসেআপ মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ-এ সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছোহবত মুবারক-এ চলে যেতেন এবং ছোহবত মুবারক শেষে আবার দিল্লী ফিরে আসতেন। সুবহানাল্লাহ!
কিতাবে লেখা হয়- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মাতি ও মহাপবিত্র আদেশ মুবারক উনার কারণে, হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি যে এলাকায় যেতেন সেখানে কোনো ওলীআল্লাহ থাকলে যিয়ারত করতেন। তিনি নিজে বলেন, একবার তিনি দাক্ষিণাত্যে গেলেন। সেখানে শাফিয়ী মাযহাবের একজন বড় আলেম ছিলেন। উনার সাথে দেখা সাক্ষাত হলো, আলাপ-আলোচনা হলো। উনি সেই আলেম ছাহেবকে জিজ্ঞাসা করলেন, ‘আপনার এই এলাকায় কোনো বুযূর্গ, কোনো ওলীআল্লাহ আছেন? তখন সেই বুযূর্গ ব্যাক্তি, বড় আলেম তিনি বললেন, ‘একটা লোক আছে মশহুর। কিন্তু লোকটাকে আমার পছন্দ হয় না। যার জন্য আমি সেখানে যাই না। আপনি একবার যেয়ে দেখতে পারেন।’ তখন হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনি তার ঠিকানা নিলেন। ঠিকানা নিয়ে সত্যই পরের দিন সকাল বেলা তিনি সেখানে গেলেন। যেয়ে দেখলেন- হ্যাঁ; একজন ওলীআল্লাহ, বুযূর্গ ব্যক্তির তরতীব মুতাবেক তার দরবার শরীফ, খানকা শরীফ। সব ঠিকই আছে। কিন্তু সেখানে প্রথমত উনার যেটা আপত্তি হলো- বেপর্দা-বেহায়া, পুরুষ-মহিলা একাকার। না‘ঊযুবিল্লাহ! এরপরও তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, গেলেন তার কাছে। যখন গেলেন, যাওয়া মাত্রই সেই ফকির বললো- ‘হে হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি! আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি এত দেরী করলেন কেন? আরো আগেই তো আসা উচিত ছিলো।’ উনি বলেন, ‘আমি শুনে আশ্চর্য হলাম। ফক্বীর আমাকে চিনলো কি করে?’ উনাকে সে বসতে দিলো। কিছু কথাবার্তা হলো, অনেক কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে সে শরাব আনলো, এনে ঢাললো। একটা পাত্র তার জন্য, আরেকটা পাত্র হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার জন্য। সে একটা পাত্র নিয়ে পান করলো আর উনাকে একটা পাত্র দিয়ে বললো- ‘নেন, খান।’ উনি বললেন- ‘এটা হারাম, পান করা যাবেনা।’ অনেক দলীল-আদিল্লাহ্ দিয়ে তিনি তার কুফরী বক্তব্যসমূহ খ-ন করলেন। সে বললো- ‘আপনি পান না করলে, এজন্য আপনাকে আফসোস করতে হবে কেন আপনি পান করলেন না।’ যাই হোক; তর্ক-বিতর্ক করতে করতে সময় শেষ হয়ে গেলো। তিনি ফিরে আসলেন। তারপর প্রতিদিনের মত তিনি মোরাকাবায় বসলেন। প্রতিদিন বসলেই তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফে চলে যেতেন। কিন্তু ঐ দিন যখন বসলেন, বসার পরে দেখলেন- তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফ যেতে পারতেছেন না। মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফ থেকে প্রায় এক-দেড়শো গজ দূরে ঐ ফকিরটা একটা বড় লাঠি নিয়ে বসে আছে। উনি যখন যাবেন, তখন সে বললো- ‘আপনাকে শরাব পান করতে হবে; অন্যথায় আপনাকে যেতে দিবো না।’ সে লাঠি দিয়ে মারামারি করবে। অনেক কথা কাটাকাটি হলো। উনি দলীল পেশ করলেন। সময় শেষ হয়ে গেলো। সে উনাকে যেতে দিলো না। একদিন। আবার ঠিক পরের দিন সকাল বেলা তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে আবার ঠিক একইভাবে তার সাথে অনেক তর্ক-বিতর্ক হলো। সে আবার শরাব পান করলো এবং উনাকে দিলো পান করতে। উনি পান করলেন না। আবার তর্ক-বিতর্ক করতে করতে দলীল-আদিল্লাহ পেশ করতে থাকলেন। সময় শেষ হয়ে গেলো। উনি ফিরে আসলেন। ২য় দিন। আবার রাত্রে উনি মোরাকাবায় বসছেন। ঠিক একইরকম। এক-দেড়শ গজ দূরে ফকীরটা অবস্থান করতেছে লাঠি নিয়ে। সে উনাকে বললো- ‘শরাব না পান করলে আপনাকে যেতে দেওয়া হবে না। আবার তর্ক-বিতর্ক শুরু হলো। রাত্র শেষ হয়ে গেলো। উনার আর মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা শরীফ যাওয়া হলো না। দুই দিন হয়ে গেলো। আবার ৩য় দিন সকাল বেলা তিনি ফকিরের ওখানে গেলেন। আবার কথাবার্তা হলো। তাকে অনেক দলীল-আদিল্লাহ্ দিলেন, বুঝানোর চেষ্টা করলেন, দলীল পেশ করলেন। সে দলীল খ-ন করতে পারেনি; কিন্তু মানেও নি। আবার শরাব দেওয়া হলো পান করার জন্য, তিনি পান করলেন না। সে পান করলো। ৩য় দিন হয়ে গেলো। আবার ঠিক রাত্রে তিনি মেরাবাকায় বসেছেন। একই অবস্থা। একশ দেড়শ গজ দূরে সেই ফকীরটা। সে লাঠি নিয়ে আসতেছিলো উনাকে মারার জন্য। আজকে সে উনাকে মেরেই ফেলবে। তখন উনি জোরে চিৎকার করে বললেন-
اَغِثْنِىْ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
‘ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে আশ্রয় দান করুন।’ ফকীরটা আমার উপর জুলুম করতেছে। অনেক দূর কিন্তু। যখন তিনি জোরে জোরে এটা বললেন, তখন মনে হচ্ছে শুনা গেলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাউকে কিছু সম্মানিত নিদের্শ মুবারক দিচ্ছেন। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে বললেন- আপনি দেখেন তো অবস্থাটা কী? আজকে ৩ দিন হলো হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি অনুপস্থিত। কী কারণ? আর বাইরে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি সব জানেন। সেই হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বের হয়ে এসে হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনাকে আর ঐ ফকীরটাকে ধরে নিয়ে গেলেন। ফক্বীরের হাতে কিন্তু লাঠি। যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে উপস্থিত করা হলো, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলেন- ‘কি ব্যাপার? তিন দিন থেকে কেন অনুপস্থিত? উনি তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই যে ফকিরটা, এই ফকিরটা তিন দিন থেকে আমাকে বাধা দিচ্ছে। আমি আসতে চেষ্টা করেছি এবং তার সাথে আমার অনেক তর্ক-বিতর্ক হয়েছে। সে দলীল পেশ করতে পারেনি, কিন্তু তারপরও সে মানে না। হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন সব বললেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন- ‘এই কুকুরটাকে এখান থেকে বের করে দে।’ বলার সাথে সাথে সত্যিই ফকিরটা কুকুর হয়ে সেখান থেকে পালিয়ে গেলো, বের হয়ে গেলো। হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ রহমতুল্লাহি আলাইহি তিনি রাত্রে সম্মানিত ছোহবত মুবারক ইখতিয়ার করলেন। পরের দিন সকালে চিন্তা করলেন, আজকে যেয়ে দেখি কি করে ফকিরটা। অন্যদিন সকাল সকাল যেতেন, আজকে দুই-চার ঘন্টা দেরী করলেন। ফকিরটাকে পাওয়া যাচ্ছে না। তার খানকাহ্, তার লোকজন সব আছে। কিন্তু ফকিরটা নেই। তার দরজা বন্ধ ছিলো। তিনি বললেন- দরজাটা খুলো। দরজা ভেঙ্গে খোলা হলো। উনি ভিতরে প্রবেশ করলেন। সবজায়গায় খোঁজ করা হলো, ফকিরটাকে পাওয়া গেলো না। তখন উনি বললেন- ‘আচ্ছা; তোমরা তো এখানে ছিলে, এখান থেকে কোনো পশু বের হতে দেখছো?’ তারা বললো- ‘হ্যাঁ; দেখেছি।’ তিনি বললেন- ‘কি দেখেছো?’ তারা বললো- দেখেছি যে, একটা কুৎসিত কালো কুকুর এখান থেকে বের হয়ে গেছে।’ তিনি বললেন- ‘কখন?’ তারা বললো- ‘উমুক সময়।’ হযরত আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি তাদের বলা সময়টা মিলিয়ে দেখলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন বলেছিলেন, ‘এই কুকুরটাকে এখান থেকে বের করে দে।’ ঐ সময়ই। তখন তিনি বললেন- ‘এটাই তোমাদের কথিত শায়খ ছিলো।’ না‘ঊযুবিল্লাহ! তিনি বিস্তারিত ঘটনা বললেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে, ‘এই কুকুরটাকে এখান থেকে বের করে দে।’ বলার সাথে সাথে কুকুর হয়ে সে পালিয়ে গেছে। না‘ঊযুবিল্লাহ! সে আর আসবে না। তোমরা তওবা করো। পরে সমস্ত লোকগুলি খালিছ তওবা করলো। সুবহানাল্লাহ!
উপরোক্ত ঘটনা থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট সাহায্য প্রার্থনা করলে অবশ্যই তিনি দয়া করে সাহায্য করেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯) ২ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২) ২ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫) ২ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ২ দিন আগে মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব) মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব) ২ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮) ৩ দিন আগে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১) মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১) ৩ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪) ৩ দিন আগে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭) ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক ৪ দিন আগে পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব) পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব) ৫ দিন আগে আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩) আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩) ৫ দিন আগে