আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী’ (৫)
فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ الْمُهَاجِرُوْنَ وَالْاَنْصَارُ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُمْ قَدْ تَقَلَّدُوا السُّيُوْفَ وَتَنْكَبُّوا الْقِسِىَّ فَقَالَ لَهُ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا طَارِقُ تَقَدَّمْ لِشَأْنِكَ وَاَمَرَهٗ بِالرِّفْقِ بِالْمُسْلِمِيْنَ وَالْوَفَاءِ بِالْعَهْدِ فَنَظَرَ حَضْرَتْ طَارِقٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَرَاَى النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَصْحَابَهٗ قَدْ دَخَلُوا الْاَنْدَلُسَ اَمَامَهٗ فَاسْتَيْقَظَ مِنْ نَّوْمِهٖ مُسْتَبْشِرًا وَبَشَّرَ اَصْحَابَهٗ وَقَوِيَتْ نَفْسُهٗ وَلَمْ يَشُكَّ فِى الظَّفَرِ
অর্থ: “তিনি স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখলেন। উনার সাথে হযরত মুহাজির ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা এবং হযরত আনছার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারাও ছিলেন। উনারা তরবারী ঝুলিয়ে এবং (তীর-) ধনুক নিয়ে জিহাদের জন্য পূর্ণ প্রস্তুত হয়ে আছেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে উদ্দেশ্য করে বললেন, ‘হে হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি! আপনি আপনার কাজে অগ্রসর হন।’ আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে সম্মানিত মুসলমান উনাদের সাথে কোমল আচরণ করার এবং কৃত ওয়াদা পূর্ণ করার জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক দিলেন। অতঃপর হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি দেখলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার আগে আগে আন্দালুস-এ (স্পেনে) প্রবেশ করছেন। তখন হযরত ত্বারিক বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত আনন্দচিত্তে ঘুম থেকে জাগ্রত হয়ে উনার সঙ্গি-সাথী উনাদেরকে সুসংবাদ মুবারক দিলেন এবং তিনি নিজেকে সুদৃঢ় করলেন। আর (এই সম্মানিত স্বপ্ন মুবারক দেখার পর) হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বিজয়ের ব্যাপারে সুনিশ্চিত হলেন।” সুবহানাল্লাহ! (আল কামিল ফিত্ তারীখ ৪/৪০)
কিতাবে আরো উল্লেখ রয়েছেন- “হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে বর্ণিত রয়েছেন যে, তিনি জাহাজে ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় তিনি স্বপ্নেœ দেখেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং ৪ জন হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা পানির উপর দিয়ে হাঁটছেন। এমনকি উনারা হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনার পাশ দিয়ে যাচ্ছেন।
فَبَشَّرَهٗ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْفَتْحِ
তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি উনাকে বিজয়ের সুসংবাদ মুবারক দান করেন।” সুবহানাল্লাহ! (নাফহুত্ ত্বীব মিন গুছনিল আন্দালুসির রত্বীব ১/২৫৫, ওয়াফাইয়াতুল আ’ইয়ান ৫/৩২০)
এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গাইবী মদদ মুবারক-এ হযরত ত্বারিক্ব বিন যিয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ৭ হাজার সৈন্য নিয়ে লক্ষাধিক কাফিরদের বিরুদ্ধে সম্মানিত জিহাদ মুবারক করেন এবং তাদেরকে নিচিহ্ন করে দিয়ে স্পেন বিজয় করেন। সুবহানাল্লাহ!
এরূপ আরো অসংখ্য ঘটনা মুবারক রয়েছেন। কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘সর্বোত্তম হিফাযতকারী এবং হাযির-নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’। কোনো উম্মত যদি জনমানবহীন শূন্য স্থানে, খাল-বিল, নদী-নালা, সমুদ্রে, নির্জন প্রান্তরে, মরুভূমিতে অথবা বনে, ঝোপ-ঝার, জঙ্গলে যেখানেই থাকে আর সে কোনো বিপদ-আপদে পড়ে, বালা-মুছীবতে পড়ে খালিছভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ডাকে, তাহলে তিনি সাথে সাথে তার সমস্ত বিপদ-আপদ, বালা-মুছীবত দূর করে দেন। সুবহানাল্লাহ!
এটাই হচ্ছেন আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার বিশুদ্ধ আক্বীদাহ্ মুবারক। সুবহানাল্লাহ! যারা এর ব্যতিক্রম আক্বীদাহ্ পোষণ করে, তারা বাতিল ৭২ ফিরক্বার অন্তর্ভুক্ত। না‘ঊযুবিল্লাহ!
সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
اَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَـيْهِ وَسَلَّمَ اَلَّذِىْ اِذَا اَصَابَكَ ضُرٌّ فَدَعَوْتَهٗ كَشَفَهٗ عَنْكَ وَاِنْ اَصَابَكَ عَامُ سَنَةٍ فَدَعَوْتَهٗ اَنْۢـبَـتَـهَا لَكَ وَاِذَا كُنْتَ بِاَرْضٍ قَـفْرٍ اَوْ فَلَاةٍ فَضَلَّتْ رَاحِلَـتُكَ فَدَعَوْتَهٗ رَدَّهَا عَلَـيْكَ
অর্থ: “আমি ঐ মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তুমি কোনো বিপদে-আপদে, দুঃখ-দুর্দশায় পতিত হও তখন তুমি আমাকে ডাকবে, তাহলে আমি তোমার বিপদ-আপদ, দুঃখ-দূর্দশা দূর করে দিবো। যখন তোমার জমিনে ফসল হয় না, দূর্ভিক্ষ দেখা দেয়, তখন তুমি আমাকে ডাকবে, তাহলে আমি তোমার জমিতে ফসল ফলিয়ে দিবো, দূর্ভিক্ষ দূর করে দিবো। যখন তুমি কোনো জনমানবহীন শূন্য স্থানে, (খাল-বিল, নদী-নালা, সমুদ্রে,) নির্জন প্রান্তরে, মরুভূমিতে অথবা বনে, ঝোপ-ঝার, জঙ্গলে থাকো আর তোমার বাহন হারিয়ে যায় বা বাহন না থাকে, তখন তুমি আমাকে ডাকবে, তাহলে আমি তোমার বাহন ফিরিয়ে দিবো, বাহনের ব্যাবস্থা করে দিবো।” সুবহানাল্লাহ! (আবূ দাঊদ শরীফ, আল কুনা’ ওয়াল আসমা’ ১/৫৫, আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী ১০/২৩৬, মিশকাত শরীফ, মিরকাত শরীফ ৪/১৩৪৪, জামী‘উল উছূল ১১/৭৪৬ ইত্যাদি)
তাহলে খ্বালিক্ব মালিক বর মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতো বুলন্দ থেকে বুলন্দতর করেছেন, সেটা সমস্ত সৃষ্টির চিন্তা ও কল্পনার উর্ধ্বে। সুবহানাল্লাহ! এক কথায় তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন; এছাড়া সব। সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে সমস্ত কায়িনাতবাসীসহ আমাদের সবাইকে আল হাদ্বির ওয়ান নাযির, মুত্ত্বলা’ আলাল গয়িব, হায়াতুন্নাবী, রঊফুর রহীম, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক উপলদ্ধি করার তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩)
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।