আলু দিয়েই তৈরি করুন সুস্বাদু কালোজাম
মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়া সুন্নাত। মিষ্টি খেতে কে না পছন্দ করেন। মিষ্টির দোকান থেকে কিনে সবাই কমবেশি বাহারি মিষ্টি খান। অনেকে ঘরেও বিভিন্ন মিষ্টি তৈরি করেন। তবে কখনো কি আলু দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন? নিশ্চয়ই অবাক হচ্ছেন! আলু দিয়ে আবার মিষ্টি তৈরি করা যায় না কি? অবশ্যই তৈরি করতে পারবেন। এমনকি এই মিষ্টি খেলে মুখে সব সময় এর স্বাদ লেগে থাকবে। মাত্র দুটি আলু দিয়েই তৈরি করতে পারবেন বেশ কয়েকটি কালোজাম। ঘরেই খুব সহজে এই মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। জেনে নিন রেসিপি-
উপকরণ: আলু সেদ্ধ ২টি , ময়দা আধা কাপ , গুঁড়া দুধ আধা কাপ , চিনি পরিমাণ মতো , সুজি ২টেবিল চামচ , লবণ স্বাদমতো, বেকিং সোডা ১/৪ চা চামচ, এলাচ ২টি, ঘি ৪ টেবিল চামচ
পদ্ধতি: আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিন। এবার আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, লবণ, বেকিং সোডা, সুজি ও ৩ টেবিল চামচ ঘি দিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ১০ মিনিট পর আরও একটু মেখে কালোজামের আকৃতি দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আঁচ কমিয়ে একটু কালো করে ভেজে নিতে হবে। এবার অন্য পাত্রে দেড় কাপ চিনি ও এক কাপ পানি ফুটিয়ে নিন। এলাচ মিশিয়ে দিন। চিনির সিরা ফুটতে শুরু করলে এর মধ্যে কালোজাম দিয়ে ২ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ঘণ্টাখানেক। এবার ১ টেবিল চামচ গুঁড়ো দুধ ও সামান্য ঘি দিয়ে মেখে তৈরি করুন মাওয়া। ঘণ্টাখানেক পর মিষ্টি একটি পাত্রে তুলে নিন। এর উপর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর কালোজাম।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।