আ.লীগের মানুষ খুনের হাতিয়ার ক্রসফায়ার, নেতৃত্বে ওসি প্রদীপ
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
আওয়ামী দুঃশাসনের সেই সময়ে সবচেয়ে বেশি আতঙ্কের নাম ছিল ক্রসফায়ার। এটিকে নেশা ও পেশায় পরিণত করেছেন ‘টেকনাফের কসাইখ্যাত’ প্রদীপ দাস। টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মাদককারবার নির্মূলের নামে নিজেই কারবারের নিয়ন্ত্রক হয়ে যায়। শত শত নিরীহ মানুষকে ঠা-া মাথায় খুন করে ক্রসফায়ারে।
স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, কখনো টাকার জন্য, কখনো রাজনৈতিক চাপে বহু মানুষকে খুন করে প্রদীপ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের খুনের ঘটনাটি না ঘটলে হয়তো প্রদীপের ক্রসফায়ার বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়াতো তা কেউ কল্পনাও করতে পারেনি। ওই সময় ওসি প্রদীপ মানেই ছিল রক্তপিপাসু এক দানবের আতঙ্ক।
জেলা পুলিশের তথ্য দিতে অপারগতা জানালেও সূত্রের খবর বলছে, কক্সবাজার জেলায় ২৫০টির বেশি ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি শুধু টেকনাফ উপজেলাতেই ওসি প্রদীপের হাত ধরে ক্রসফায়ারে ২০৪ জনের মৃত্যু হয়। এছাড়া মহেশখালী উপজেলায় ৭ জন ও অন্য উপজেলায় ১০ জন নিহত হয়েছে ক্রসফায়ার কিংবা ‘গোলাগুলি’ নামের সাজানো নাটকে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, আওয়ামী সরকার আমলে কক্সবাজার জেলায় ২৬৬ জন ক্রসফায়ারে মারা গেছেন।
২০১৮ সালের ১৯ অক্টোবর টেকনাফ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই টেকনাফ ও উখিয়া উপজেলা হয়ে উঠেছিল মানুষ হত্যার ‘স্বর্গরাজ্য’। মেরিন ড্রাইভ নামের সমুদ্র ও পাহাড়ঘেঁষা সুন্দর সড়কটি হয়ে উঠেছিল আতঙ্কের আরেক নাম। দুই বছরে এই সড়কে ক্রসফায়ারের নামে খুন হয়েছেন শতাধিক মানুষ। মাদক নির্মূলের নামে ‘ক্রসফায়ারে’ মানুষ হত্যা ছিল ওই এলাকার নিত্যদিনের ঘটনা। আর এই হত্যাকা-ের সিংহভাগই ঘটিয়েছে ওসি প্রদীপ।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ওসি প্রদীপ দাস টেকনাফ থানায় যোগদানের পর ২২ মাসে শুধু টেকনাফেই ১৪৪টি ‘ক্রসফায়ারে’র ঘটনা ঘটেছে। এই ১৪৪টি ক্রসফায়ারের প্রতিটি ঘটনায় নিরীহ মানুষকে জড়িয়ে হত্যা, মাদক ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার সংখ্যাও ৪৩২। এসব ক্রসফায়ারের ঘটনায় ২০৪ জন খুন হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












