শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বিজি প্রেসের প্রশ্নফাঁস চক্র:

‘আলামত ধ্বংস বিভাগ’ থেকে বের হতো প্রশ্ন

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, রাত ১১:৪১
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ছাপার গুরুদায়িত্ব বিজি প্রেসের। তবে সরকারি এই ছাপাখানাতেই রয়েছে প্রশ্ন ফাঁস চক্রের শক্তিশালী সিন্ডিকেট। প্রতিষ্ঠানটির আলামত ধ্বংস বিভাগের এক কর্মচারীর মাধ্যমে অভিনব পদ্ধতিতে বাইরে আসত গোপনীয় প্রশ্ন। তাকে আবার ওই প্রশ্ন সরবরাহ করত বাইন্ডিং বিভাগের এক কর্মচারী। এরপর একটি চক্র মোটা অংকের অর্থের বিনিময়ে সেই প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে বিক্রি করত। গত বুধবার বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে সিআইডি।
গ্রেপ্তাররা হলো- বিজি প্রেসের আলামত ধ্বংস বিভাগের মজনু মিয়া ও প্রশ্ন বাইন্ডার আকরাম হোসেন। তাদের মধ্যে মজনুকে রাজধানীর শেওড়াপাড়া থেকে এবং আকরামকে রামপুরা থেকে গ্রেপ্তার করে সিআইডি। গত বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে আকরাম ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং মজনুকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সিআইডি সূত্র জানায়, বিজি প্রেসে প্রবেশ ও বের হওয়ার সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে বিভিন্ন তল্লাশি চৌকি পার হতে হয়। তবে দীর্ঘদিন কর্মরত ওই দুই কর্মচারী ঠিকই এর ফাঁকফোকর বের করে ফেলে। নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে আকরাম অফিসের নির্ধারিত সময়ের আগে গিয়ে প্রশ্ন শৌচাগারে লুকিয়ে রাখত। এরপর ময়লার ঝুড়িতে করে সেই প্রশ্ন বাইরে আনত মজনু। ওই প্রশ্ন মজনু পরে বিক্রি করত লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি মিজানুর রহমান বা এমডি মিজানের কাছে। প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হওয়া মিজান গত ১৩ জুলাই দল থেকে বহিষ্কারের পর থেকে আত্মগোপনে। 
মামলাটির তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ২০০০ সাল থেকে প্রশ্ন ফাঁস করে আসছে মজনু। তবে ২০১৮ সালের পর আর এ চক্রে ছিল না বলে দাবি আকরামের। ওই বছর তাদের দু’জনকে ডিবি পুলিশ আটক করলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। তবে কী কারণে তাদের ছেড়ে দেওয়া হয়, এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে মজনুর ব্যাংক হিসাব নম্বরে দুই-আড়াই কোটি টাকা এবং আকরামের হিসাব নম্বরে কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। 
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) আজাদ রহমান বলেন, বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস চক্রের বিশেষ হোতা মজনু ও আকরাম। তাদের জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার আশা করা হচ্ছে। 
জিজ্ঞাসাবাদে আকরাম পুলিশকে জানিয়েছে, বিজি প্রেসের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশ্ন ফাঁসের আলাদা দুটি সিন্ডিকেট রয়েছে। এর হোতা প্রেসের সাবেক কম্পোজিটর শহীদুল ইসলাম ফকির ও চাকরিচ্যুত এটিএম গোলাম মোস্তফা। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। সে আরও জানায়, ২০০৮ সালে চাচা-ভাতিজার চক্রে যোগ দেয়। এক সেট প্রশ্নের জন্য তাকে দেড় লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত দিত মজনু। পরে ওই প্রশ্ন এমডি মিজান প্রেসের আশপাশ থেকে সংগ্রহ করত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে