আর্থিক চাপে আগেভাগেই সংশোধন হচ্ছে বাজেট
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি ব্যয়ের খাতের লাগাম টানতে না পারায় আর্থিক চাপ বেড়েছে সরকারের ওপর। আগের বছরের মতো চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে কৃচ্ছ্রসাধনের ঘোষণা দিলেও বাস্তবে তা করতে পারছে না সরকার। একদিকে বাড়ছে ভর্তুকির চাপ। অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির চাপ। বৈদেশিক ঋণ পরিশোধের চাপও প্রায় দ্বিগুণ হতে চলেছে।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়েও অগ্রগিত নেই। এর মধ্যেই আসছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। আবার সামনেই কিনতে হবে নির্বাচনী সরঞ্জাম। বাড়াতে হয়েছে পুলিশের ঝুঁকি ভাতা। অতীত সরকারের নেওয়া বিভিন্ন ঋণের সুদ আসল পরিশোধের চাপ তো আছেই। সব মিলিয়ে আর্থিক চাপে এক রকম দিশাহারা হয়ে পড়েছে সরকার। অর্থবিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) শুল্ক ও কর আদায়ে ঘাটতি হয়েছে ৮ হাজার ৮৯৯ কোটি টাকা। এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৯ হাজার ৯০৪ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯১ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ, সাড়ে প্রায় ৯ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যয়ের লক্ষ্য কমানোর কৌশল নিলেও বাস্তবে তা হচ্ছে না। বরং ব্যয়ের লক্ষ্য আরও বাড়াতে হচ্ছে। অবশ্য উন্নয়ন বাজেট কমিয়ে আনা হয়েছে উল্লেখযোগ্য হারে। সেখানে কমতির ওপর আরও ছুরি চালাতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হলে অতিরিক্ত অন্তত ৩ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। আবার সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার কাজও চলমান। ফলে নিয়ম অনুযায়ী প্রতি বছর মার্চের দিকে বাজেট সংশোধন করা হলেও এ বছর অন্তত তিন মাস আগে ডিসেম্বরের মধ্যে বাজেট সংশোধন করা হবে। সে কাজ এরই মধ্যে শুরুও করেছে মন্ত্রণালয়গুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)