আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার -জ্বালানিমন্ত্রী
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের এলএনজি আমদানি অবকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিদ্যমান টার্মিনালে সরবরাহ বিঘেœর প্রভাব কমাতে ২০২৯ সালের মধ্যে আরও তিনটি 'ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট' (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিপিডি আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে।
দেশের দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে নতুন এফএসআরইউ স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, নতুন টার্মিনালগুলো নির্মাণে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সফর করা একটি মার্কিন প্রতিনিধি দলও এফএসআরইউতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
তিনি বলেন, আমরা তাদের আগ্রহ প্রকাশ করে দ্রুত চিঠি দিতে বলেছি, যাতে প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে পারি।
ক্ষতিগ্রস্ত এফএসআরইউর কারণে সরকার এলএনজি আমদানি বন্ধ করেনি উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, আমরা গতকাল চারটি এলএনজি কার্গো কিনেছি, যাতে এফএসআরইউ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে এসব কার্গো দেশে পৌঁছাতে পারে।
দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়ানোর উদ্যোগ:
দেশে গ্যাস অনুসন্ধানের কাজও দ্রুততর করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) দ্রুত খননকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান সক্ষমতা বাড়াতে আরও দুটি রিগ আনার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে যথাযথভাবে অনুসন্ধান করা হয়নি এবং দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছে।
তবে সফলভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয় বলে স্বীকার করেন তিনি। ফলে বাংলাদেশকে এলএনজি আমদানির ওপর নির্ভর করতে হবে বলেও জানান।
দক্ষিণাঞ্চলের এফএসআরইউর জন্য নতুন পাইপলাইন:
শুধু এফএসআরইউর সক্ষমতা বাড়ালেই হবে না, এর সঙ্গে প্রয়োজনীয় গ্যাস সঞ্চালন অবকাঠামোও গড়ে তুলতে হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলের দিকে থাকা বর্তমান গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই সম্প্রসারিত এলএনজি অবকাঠামোর সঙ্গে সংযোগ স্থাপনে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
জ্বালানিমন্ত্রী বলেন, 'আমাদের নতুন পাইপলাইন নির্মাণ করে লাইনটি মহেশখালীর দিকে নিতে হবে।'
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলোচনা চলছে বলেও জানান তিনি।
বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেয়ার উদ্যোগ:
জ্বালানি তেলের একটি অংশ আমদানির সুযোগ যোগ্য বেসরকারি কোম্পানিগুলোকে দেয়ার নীতিমালা তৈরির উদ্যোগের কথাও জানান মন্ত্রী। একক সরবরাহকারীর ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এখন একক ক্রেতা হিসেবে তেল কেনে। আমরা যদি একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল থাকি, তাহলে সমস্যায় পড়তে পারি। আমার মনে হয়, জ্বালানি তেলের একটি নির্দিষ্ট অংশ বেসরকারি কোম্পানিগুলোকে আমদানির সুযোগ দেওয়া উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমদানি লেনদেনে এক বছরের জন্য একীভূত সার্কুলার বাংলাদেশ ব্যাংকের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যশোরের মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুলেটের মুখে মাসে কোটি টাকা চাঁদা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল নিয়ে নতুন কমিটি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত -পুলিশ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে -মন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামিনের বেইলবন্ড মোবাইলে, কমবে ভোগান্তি -আইনমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












