আরও জটিল রোহিঙ্গা পরিস্থিতি
ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে উদ্ভূত পরিস্থিতি। নতুন করে গত কয়েক মাসে বাংলাদেশে এসেছে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। আগে থেকে বাংলাদেশের গলার কাঁটা হয়ে চেপে বসা প্রায় ১২ লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন এ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চাপ এসেছে। নতুন এ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় দিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতিসংঘ। এর সঙ্গে উৎকণ্ঠা বাড়িয়েছে রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’। যথাযথ আলোচনা ও পর্যালোচনা ছাড়া হঠাৎ এই সিদ্ধান্তে কূটনৈতিক মহলেও আছে উদ্বেগ। পাশাপাশি প্রকাশ্যে বক্তব্য-বিবৃতি দিয়ে জাতীয় নিরাপত্তার হুমকির শঙ্কায় এই করিডরের সিদ্ধান্তের বিরোধিতা করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রতিদিনই রোহিঙ্গারা আসছে। ২০২৩ সালের নভেম্বর থেকে আসতে আসতে এখন ভেরিফিকেশনের পর নতুন এই রোহিঙ্গার সংখ্যা এখন ১ লাখ ১৩ হাজারে এসে দাঁড়িয়েছে। তারা মূলত ক্যাম্পের বিভিন্ন আত্মীয়স্বজনদের বাসায়, বন্ধ থাকা স্কুল ও হাসপাতালে আশ্রয় নিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে। গত সপ্তাহে এদের ক্যাম্প করে আশ্রয় দিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বাংলাদেশের পক্ষ বারবার তাদের জায়গাস্বল্পতার কথা জানানো হয়েছে। রোহিঙ্গাসংকট বাংলাদেশের জন্য সব সময়ই সমস্যা, এখন প্রত্যাবাসন আরও জটিল হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।