সম্পাদকীয়
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পানির পর চা হলো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয়। প্রতিদিন সারা বিশ্বে গড়ে দুই বিলিয়ন কাপ চা পান করা হয়। বাংলাদেশে চা উৎপাদনের বিপরীতে চা পানের হার অন্য দেশগুলোর তুলনায় বেশি। দেশে চায়ের বাজারের আকার সাড়ে ৫ হাজার কোটি টাকার বেশি।
দুই দশক আগেও দেশে উৎপাদিত চায়ের প্রায় এক-তৃতীয়াংশ রফতানী হতো। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।
তবে পণ্যটি রফতানী নেমে এসেছে উৎপাদনের মাত্র ১ শতাংশে। খাতসংশ্লিষ্টদের মতে, রফতানী প্রণোদনা নীতির কিছু শর্ত এবং কাঠামোগত সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত সরবরাহ সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে। তার মধ্যে অন্যতম কৃত্রিম বাজার তৈরি করা।
চা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে চা রফতানীতে ৪ শতাংশ প্রণোদনা চালু করে সরকার। পরে তা কমিয়ে ৩ শতাংশ করা হয় এবং চলতি অর্থবছরে আরো কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আবার প্রণোদনা সুবিধা পেতেও রয়েছে নানা শর্ত। বর্তমান নীতিমালায় বলা আছে, চা রফতানীতে প্রণোদনা পেতে হলে রফতানীকারককে অবশ্যই বাগান মালিক হতে হবে। এ শর্তের কারণে দেশের বেশির ভাগ সম্ভাব্য রফতানীকারক প্রতিষ্ঠান প্রণোদনার বাইরে থেকে যাচ্ছে।
বাস্তবতা হলো দেশের অধিকাংশ চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব ব্র্যান্ড নেই। বিভিন্ন করপোরেট ও ট্রেডিং প্রতিষ্ঠান মূলত নিলাম থেকে চা কিনে বাজারজাত করে। আর বাগান মালিকদের মধ্যে সীমিত কয়েকটি প্রতিষ্ঠানেরই কেবল নিজস্ব ব্র্যান্ড ও বিপণন ব্যবস্থা রয়েছে। ফলে রফতানী সক্ষমতা থাকা সত্ত্বেও বৃহৎ একটি অংশ প্রণোদনা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা মনে করছেন, নীতিগত এ সীমাবদ্ধতার কারণে চা রফতানীর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বরং রফতানী কমতে থাকায় দেশে উৎপাদিত অতিরিক্ত চা বাজারজাত করতে সরকারকে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণে কৃত্রিমভাবে উদ্যোগ নিতে হচ্ছে, যা পরিণতি ভালো নয়।
বর্তমানে চা খাত অনেকটাই নিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর নির্ভরশীল। খাতটিকে বাঁচিয়ে রাখতে আমদানি বন্ধ হলেও সংকট কাটেনি। বাধ্য হয়ে নিলামে চা বিক্রিতে ফ্লোর প্রাইস বসানো হয়েছে। তাদের মতে, রফতানী বাড়াতে হলে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে ‘শুধু বাগান মালিক’ হওয়ার শর্ত প্রত্যাহার করা জরুরি।
‘বাংলাদেশের চা উৎপাদন ব্যয় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। নিয়মিত শ্রমিক মজুরি বৃদ্ধি, আবাসিক শ্রমিকদের সার্বিক দায়িত্ব বহন এবং পানিবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কারণে উৎপাদন ব্যয় কমানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে চা খাতের উদ্যোক্তারা নানা সংকটের মধ্যে পড়েছেন। প্রণোদনা প্রাপ্তির সুযোগ থাকলেও রফতানীর মতো বাণিজ্য পরিচালনার জন্য নগদ অর্থপ্রবাহের অভাবে বাগান মালিকদের অনেকেই নিরুৎসাহিত হচ্ছেন।’
‘দেশে চায়ের গ্রহণ-যোগ্যতা অর্থাৎ চা পান করা উল্লেখযোগ্য হারে বেড়েছে। উৎপাদন বাড়লেও তার বড় অংশ অভ্যন্তরীণ বাজারেই ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি কেনিয়া, শ্রীলংকা ও ভারতের মতো দেশগুলো বাংলাদেশের তুলনায় কম খরচে চা উৎপাদনে সক্ষম হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। এর পরও গতানুগতিক চায়ের পাশাপাশি বৈচিত্র্যময় চা রফতানীর ক্ষেত্রে সরকারের উদ্যোগের অভাব বিশেষভাবে সমালোচনার।’
বিশেষ করে রফতানী ক্ষেত্রে প্রণোদনা কমিয়ে চা রফতানী বাধাগ্রাস্থ করা আত্মঘাতী পদক্ষেপ।
প্রসঙ্গত শকুনী আম্রিকা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। আম্রিকান আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যাতে সোচ্চার না হয়- ক্ষুধার জ্বালায় শুধু খাবারটুকুর জন্য ব্যস্ত থাকে সে দুরাবস্থা তৈরী করতে।
সরকারের নীতি পরিকল্পনাগুলো আম্রিকার উদ্দেশ্যকেই যেন বাস্তবায়নের জন্য সহায়ক হচ্ছে। চা রফতানীতে সহায়তা কমিয়ে আনা এবং ভূল শর্ত আরোপ করা তার সাক্ষাত প্রমাণ। সরকার এ ষড়যন্ত্রমূলক পদক্ষেপ থেকে তওবা করতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাবেক পাট উপদেষ্টা নিজ ব্যবসার স্বার্থে কাঁচা পাট রফতানি বন্ধ করে পাট চাষী ও পাট শিল্পকে ধ্বংস করেছে। অবিলম্বে কাঁটা পাট রফতানি শুরুর পাশাপাশি সাবেক উপদেষ্টার দেশ ধ্বংসকারী পদক্ষেপের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে ইনশাআল্লাহ।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত পবিত্র ২রা যিলহজ্জ শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস এবং ইবনু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












