ট্রাইব্যুনালকে ইনু:
আমি রাজনৈতিক আক্রোশের শিকার
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ ৮টি অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবে কিনা- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন প্রশ্ন করেন। জবাবে ইনু বলে, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচারক) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ইনুসহ চার নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
এদিন, ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে করা ৮টি অভিযোগের মধ্যে ২টি অভিযোগের বিস্তারিত পড়েন। এ সময় ট্রাইব্যুনাল বলে, ‘এখানে কয়েকটা অভিযোগ একই রকমের ঘটনা হওয়ায় আমরা রিপিটেশন এড়াতে বাকি ৬টি অভিযোগ পড়বো না। এ সময় ট্রাইব্যুনাল ইনুকে দাঁড়াতে বলেন।
পরে ইনু বলেন, এখানে যে অভিযোগগুলো পড়া হয়েছে আমি সবগুলো শুনিনি।
তখন চিফ প্রসিকিউটর বলেন, উনাকে চার্জের কপিটা দিলে উনি পড়তে পারবেন।
তখন ইনু বলেন, আমি ট্রাইব্যুনালের কিছু কথা শুনেছি এবং আমার আইনজীবী মাধ্যমে কিছু জেনেছি। আমি যা বুঝলাম তা হচ্ছে- আপনারা (ট্রাইব্যুনাল) আমার আবেদনটি গ্রহণ করছেন না।
তখন ট্রাইব্যুনাল বলেন, হ্যাঁ, আমরা আপনার আবেদনটি রিজেক্ট করেছি, আপনি দোষ স্বীকার করবেন কিনা এটি বলুন।
তখন ইনু বলেন, আমি কয়েকটা কথা বলে এর উত্তর দিতে চাই।
এ সময় ট্রাইব্যুনাল বলে, এটির সুযোগ নেই, আপনি আইনজীবী নিয়োগ করেছেন, যা বলার উনার মাধ্যমে বলবেন।
তখন ইনু বলেন, প্রধান উপদেষ্টা দুইবার বলেছেন, আমাদের দেশে গায়েবি মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবি মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে ৬০টি মামলা চলমান রয়েছে। আমি বলবো, আমি রাজনৈতিক আক্রোশের শিকার। গায়েবি মামলার ঝড়ে আক্রান্ত। আল্লাহর পরে আপনি (বিচার) বিচারকারী, আপনি ন্যায়বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)