আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নেই, যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে।”
গতকাল জুমুয়াবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ এই সরকারের সঙ্গে আছে। জনগণ এই সরকারের প্রধান তারেক রহমানের সঙ্গে আছে। তিনি আমার পাশে যিনি বসে আছেন, সুদীর্ঘকালের একটি লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু এই দলকে এই জায়গায় এনেছেন।
তিনি আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি আজকের অবস্থানে এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা হয়েছে এবং জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমেই দল এগিয়ে গেছে।
তিনি দাবি করেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক অগ্রযাত্রা গড়ে উঠেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় নানা প্রচারণা ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়েছে দলকে।
সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সেখানে দলের নেতাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ও অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে আরো সতর্ক থাকা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতের নাগালেই রাজশাহীর আম, দামও কম
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)