আমাদের রেকর্ড কথা বলবে: আল জাজিরাকে শফিকুল আলম
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারটি নিয়েছে আল জাজিরার সাংবাদিক নিবাসন জৈন।
সাক্ষাৎকার শুরুর আগে নিবাসন বলেছে, ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে মাত্র এক মাস দূরত্বে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচন। সেই অভ্যুত্থানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, পালিয়ে ভারতে যান এবং সেখানেই নির্বাসনে রয়েছেন।
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, এই প্রশাসনের সামনে থাকা দায়িত্ব ছিল অত্যন্ত কঠিন। অস্থিরতায় নিমজ্জিত একটি দেশকে প্রথমে কিছুটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে এনে, এরপর তাকে গণতান্ত্রিক শাসনের পথে পরিচালিত করতে হয়েছে।
নির্বাচনের ডামাডোলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি, ছাত্রনেতা নিহত, গণমাধ্যমের কার্যালয়ে অগ্নিসংযোগ, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার বিষয়টি তুলে ধরেন তিনি।
নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পর্যন্ত কেউই আল জাজিরাকে সাক্ষাৎকার দিতে চায়নি উল্লেখ করে নিবাসন জানায়, শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষে কথা বলতে সম্মত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম সাক্ষাতকারে বলেন, আমাদের রেকর্ড কথা বলবে- অর্থনীতি পুনরুদ্ধার করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে, আমরা নতুন পররাষ্ট্রনীতি নিয়েছি, গৌরবের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।