জ্বালানি তেলের দাম নির্ধারণ:
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশে গ্যাস-বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু সংস্থাটি এখনো ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণের ক্ষমতা পায়নি। জানা গেছে, এসব পণ্যের দাম নির্ধারণে বিইআরসি প্রবিধানমালা প্রয়োজন। সে জন্য ২০১২ সালে প্রবিধানমালার ওপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল কমিশন। তবে ১৪ বছরেও প্রবিধানমালা নিয়ে মন্ত্রণালয়ের মতামত কিংবা সিদ্ধান্ত পায়নি বিইআরসি। সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র বলছে, এসব তরল জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ছেড়ে দিলে মন্ত্রণালয়ের কর্তৃত্ব খর্ব হতে পারেÑএমন ধারণা থেকে বিষয়টি বাস্তবায়ন হয়নি।
নির্বাহী আদেশের ক্ষমতাবলে এবং স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় নির্দেশিকার আওতায় ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করছে সরকার। আইন অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানির দাম গণশুনানির মাধ্যমে নির্ধারণ করার মূল এখতিয়ার বিইআরসির। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতে আইনটি সংশোধন করে পতিত আওয়ামী লীগ সরকার। এর ফলে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণে সরাসরি ক্ষমতা পায় সরকার।
জ্বালানি বিভাগ ও বিইআরসির সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণের ক্ষমতা মন্ত্রণালয় ছাড়তে চায় না। কারণ এটি সরকারের রাজস্ব আয়ের বড় উৎস। বিভিন্ন সময় এ জ্বালানি পণ্য আমদানিতে যুক্ত অনেকের বিরুদ্ধে কেনাকাটা, কমিশন বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির অভিযোগও উঠেছে। বিইআরসি ক্ষমতা পেলে এসব অনেকাংশেই বন্ধ হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না -হাইকোর্ট
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)