আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি
, ০৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২২ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৭ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ মোদি সরকারের একাধিক নীতিনির্ধারকদের সাথে বৈঠকে সফল আলোচনার দাবি আওয়ামী লীগের।
বর্তমানে ভারত সফরে রয়েছে চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধিদল।
এরই মধ্যে আলোচনায় ঘি ঢেলেছে ভারতের দৈনিক আনন্দবাজারের “হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, বার্তা আমেরিকাকে” ও বাংলাদেশের মানবজমিনের “সূত্রবিহীন রিপোর্ট নানা আলোচনা” এমন খবরের শিরোনাম।
এমন পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারকেরা কী ভাবছেন? দলটির নেতারা বলছেন, ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশর সবকিছুতে ভারতের প্রভাব রয়েছে। তাই সব দলই চাইবে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক রাখতে। বিএনপিও এর বাইরে নয়।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ভারতের সঙ্গে এ দেশের সবার সুসম্পর্ক থাকবে সেটা যে কোন রাজনৈতিক দলই হোক না কেন। এটা খারাপ কিছু না, এটা ভালো। এখন ভারত যদি মনে করে শুধু আওয়ামী লীগই তাদের বন্ধু তবে সেটা ভারতের সমস্যা আমাদের না।
আর বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, আমরা চাই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণের যে চাহিদা সেটির তারা প্রতিপালন ঘটাক। কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করি যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ-ভারত মূখীতা প্রকট আকার ধারণ করেছে।
দলটির নীতি নির্ধারক ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারে বিশ্বাস করে এমন বন্ধু রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখছে চায় বিএনপি। আমন্ত্রণ পেলে ভারত সফরে যাবে তারা।
ভারত যদি চায় বিএনপি দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহী বলেন জানান, বিএনপির এই নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)