আবার কাছাকাছি বিএনপি-জামায়াত
বিএনপি সম্ভবত ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি নিয়ে হতাশায় ভুগছে। ভারত যে বিএনপিকে আস্থায় নিতে পারছে না, এটা বিএনপি নেতৃত্ব বুঝেই আবার ভারতবিরোধী বক্তব্য দিতে শুরু করেছে। এ সময় জামায়াতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগও লক্ষণীয়।
কোনো ভূমিকা না করেই এটা বলা যায় যে বিএনপির মাধ্যমেই মওদুদীবাদী জামাত নামের দলটি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে। জামায়াত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন করেছিল। স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হলেও বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সময়ে জামায়াতের সংগঠিত হওয়া, প্রকাশ্যে রাজনীতি করা, পাকিস্তানে পালিয়ে যাওয়া জামায়াত নেতা গোলাম আযমকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার মতো সুদূরপ্রসারী ক্ষতিকর কাজগুলো করেছিলেন ক্ষমতা দখলকারী সেনাশাসক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির সঙ্গে জামায়াতের সখ্যের বিষয়টি বহুল আলোচিত, এর রাজনৈতিক তাৎপর্য এখন সচেতন কারও অজানা নয়। জিয়াপতœী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতারও অংশীদার করেছিলেন।
তবে সরকারবিরোধী আন্দোলনে তেমন সফল হতে না পেরে বিএনপির মধ্যে দলের রাজনৈতিক কৌশল, জামায়াতের সঙ্গে দহরম-মহরম ইত্যাদি প্রসঙ্গে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হলে বিএনপি ও জামায়াত কিছু ছলনার আশ্রয় নিয়ে থাকে বলে অনেকে মনে করেন। সে জন্য গত কয়েক বছর ধরে, বিশেষ করে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার শাস্তি হওয়ার পর জামায়াতের সঙ্গে বিএনপির জোট বাঁধা নিয়ে নানা সময়ে লুকোচুরি করতে দেখা যায়। বাংলাদেশের স্বাধীনচেতা জনগণ জামায়াতের সঙ্গে জোট বাঁধাকে ভালোভাবে না দেখায় সময়ে সময়ে সেই লুকোচুরির আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিএনপি।
কৌশল যা-ই হোক না কেন, বাস্তবে সত্য এটাই যে বিএনপি কখনোই জামায়াত ছাড়া স্বস্তি বোধ করে না, আত্মবিশ্বাসী বোধ করে না। দ্বাদশ নির্বাচনের আগে তারা যে আন্দোলনে জামায়াতের সঙ্গে ছিল না, সেটাও একধরনের কেমোফ্লেজ। মানুষকে ভুল বোঝানো। একসঙ্গে না থাকার ভান করে তারা যুগপৎ ধারায় পাশাপাশি একই দিনে একই রকম কর্মসূচি দিচ্ছিল। এ সবই তাদের পরিকল্পনার অংশ। আর এখন যখন আবারও সংগঠিত হওয়ার বিষয়টি সামনে আসছে, তখন আবারও তারা একসঙ্গে চলতে চাইছে। জামায়াতের ইফতার আয়োজনে বিএনপি নেতাদের উপস্থিতি এর প্রমাণ।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।