শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ব্যাপক প্রতিবাদের জের:

আপাতত রাখাইনে হচ্ছে না ‘করিডর’

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, রাত ১২:১৮
আল ইহসান ডেস্ক:
দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার মুখে বাংলাদেশের জন্য নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত জাতিসংঘের প্রস্তাবিত ও কথিত ‘মানবিক করিডর’ আপাতত হচ্ছে না। ইউনূস সরকার একতরফাভাবে সম্মতি প্রকাশ করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়। নিরাপত্তার জন্য ঝুঁকি ও আরও রোহিঙ্গা দেশে প্রবেশের আশঙ্কা করা হয়।
এ ছাড়া জাতিসংঘের এ প্রস্তাবে মিয়ানমার সরকার রাজি নয়। আবার ঢাকার সঙ্গেও এ নিয়ে কোনো চুক্তি হয়নি। তাছাড়া সহযোগিতা পাঠানোর ক্ষেত্রে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধসহ আরাকান আর্মিকে জাতিসংঘ থেকে যে সব শর্ত দেওয়া হয়েছে সেটিরও খেলাপ হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, করিডর ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক চাপ, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং আরাকান আর্মির আস্থাহীনতা এবং নেপিদোর রাজি না হওয়া এই মুহূর্তে মানবিক করিডর থেকে সরে আসার মূল কারণ।
জানা গেছে, এ বছরের মার্চে জাতিসংঘের মহাসচিব গুতেরেসের বাংলাদেশ সফরে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সে সময়ই প্রস্তাব দেওয়া হয়েছিল, মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে জাতিসংঘ বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করতে চায়।
সফরের সময় এ প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব দাবি করেছিলো, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা খুব দরকার। এতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। আর এজন্য বাংলাদেশকে চ্যানেল হিসেবে ব্যবহার করতে অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন।
জানা গেছে, গুতেরেসের সফরে সরকারের পক্ষ থেকে রাখাইনে মানবিক করিডরের নীতিগত সম্মতির কথা জানানো হয়। ঠিক সেই সময় থেকেই ঢাকার পক্ষ থেকে মানবিক চ্যানেল চালু করার বিষয়ে নেপিদোর কূটনীতিকদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়। আবার জাতিসংঘ থেকেও এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু হয়। কিন্তু নেপিদো জাতিসংঘের প্রস্তাবে নেতিবাচক মনোভাবের কথা জানায়। ঢাকাকেও এ বিষয়টি বলা হয়।
এদিকে জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে গত ২২ এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইনে করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত সম্মতির বিষয় জানান। এরপর থেকেই দেশের রাজনৈতিক দল ও কূটনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। যদিও তার দুদিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরাসরি বলেছেন এ ধরনের করিডরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
গত রোববারও রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে বাংলাদেশ সরকার কোনো ধরনের চুক্তিতে স্বাক্ষর করেনি। তিনি বলেন, মানবিক করিডর নিয়ে কেবল প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো চুক্তি নয়।
বিএনপি এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো আশঙ্কা করেছে, করিডর চালু হলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি ‘ডাম্পিং গ্রাউন্ড’ হয়ে উঠবে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি মিলিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কৌশল গ্রহণ করবে। এই অভিযোগের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হয় যে, রাখাইনে আরাকান আর্মির দখলের পর এক লাখেরও বেশি রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবিক করিডর দেওয়ার ব্যাপারে সরকার যে ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়েছে তাতে দেশের ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির’ মুখে পড়বে।
আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের কাছ থেকে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে