আন্দোলন ও বিদেশি অপারেটর বিতর্কে চট্টগ্রাম বন্দরে অস্থিরতার এক বছর
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভরকেন্দ্র চট্টগ্রাম বন্দর বছরজুড়েই ছিল অস্থিরতার মধ্যে। নানা ইস্যুতে আন্দোলন, শুল্কবৃদ্ধি এবং বড় টার্মিনালের কার্যক্রম বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্তÍ- সব মিলিয়ে দেশের প্রধান এই সমুদ্রবন্দরটি বারবার উঠে এসেছে জাতীয় আলোচনার কেন্দ্রে।
বিদেশি অপারেটর নিয়োগ বিতর্ক:
এনবিআরের আন্দোলনের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় বিদেশি অপারেটর নিয়োগের ইস্যুতে। চট্টগ্রাম বন্দরে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ইউনিট নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করে।
জুনের মধ্যে এই বিরোধ আরও সংগঠিত রূপ নেয়। ১৫ জুন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারীদের দাবি ছিল, বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে কৌশলগত একটি জাতীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হবে এবং শ্রমিকদের চাকরি ঝুঁকিতে পড়বে।
বিএনপি ও জামাতের নেতারা প্রকাশ্যে প্রশ্ন তোলেন, একটি অন্তর্র্বতী সরকারের কৌশলগত অবকাঠামো নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি করার সাংবিধানিক বা নৈতিক ম্যান্ডেট আছে কি না।
উচ্চ শুল্ক, টার্মিনাল চুক্তি ও প্রতিবাদ :
অক্টোবর ছিল পুরো বছরের সবচেয়ে অস্থির সময়। মাসের মাঝামাঝি সিপিএ প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো বন্দরের শুল্ক কাঠামোয় বড় ধরনের সংশোধনের ঘোষণা দেয়। কনটেইনার হ্যান্ডলিং ও স্টোরেজ সংক্রান্ত বিভিন্ন খাতে গড়ে প্রায় ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানো হয়।
এতে ব্যবসায়ী সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের মতে, বাড়তি এই ব্যয় রপ্তানিযোগ্য পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমাবে, বিশেষ করে বৈশ্বিক চাহিদার চাপে থাকা তৈরি পোশাক খাতের জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
শুল্কবৃদ্ধির অংশ হিসেবে ভারী যানবাহনের গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়, যা চার গুণেরও বেশি। এর প্রতিবাদে ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম প্রাইম মুভার মালিক সমিতি কনটেইনার পরিবহন বন্ধ করে দেয়। এতে ডেলিভারি প্রায় ৪৫ শতাংশ কমে যায় এবং বন্দরে দ্রুত জট সৃষ্টি হয়।
বছরের শেষ দিকে এসে সরকার আরও একঘুঁয়ে অবস্থান নেয়। নভেম্বরের মাঝামাঝি ডেনমার্কের এপিএম টার্মিনালস এবং সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ এসএর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষরিত হয়।
এর পরপরই চট্টগ্রামে শুরু হয় রাজপথের আন্দোলন। মিছিল, অনশন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি বাতিল এবং শুল্কবৃদ্ধি প্রত্যাহারের দাবি ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












