আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক
, ০১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৭ জুন, ২০২৬ খ্রি:, ০৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
ফুলকপি মানেই শীতকাল। এমন ধারণা এখন বদলে দিচ্ছেন দিনাজপুরের কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবার গ্রীষ্মকালেও সফলভাবে ফুলকপি চাষ করে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছেন চাষিরা।
দিনাজপুর সদর উপজেলার উত্তর মহেশপুর গ্রামের কৃষক ওবায়দুল ইসলামের গ্রীষ্মকালীন ফুলকপি পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি বিভাগের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক।
তিনি বলেন, আমি অভিভূত। অসময়ে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে একজন কৃষক ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমরা এই ধারাবাহিকতা চলমান রাখতে চাই। আগামী বছর খাদ্যের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের ১৩ টি উপজেলাতে এ ধরনের গ্রীষ্মকালীন ফুলকপিসহ সব ধরনের সবজি চাষে কৃষকদের নিয়ে এগিয়ে যাবো। এজন্য কৃষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হবে।
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উত্তর মহেশপুর গ্রামের কৃষক ওবায়দুল ইসলাম এবার গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। খরিপ-১ মৌসুমে মাত্র ৩৩ শতক জমিতে ‘আইসবল’ জাতের প্রায় ৫ হাজার ফুলকপির চারা রোপণ করেন তিনি। কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক ব্যবস্থাপনায় পরিচর্যার ফলে মাত্র ৬০ দিনের মধ্যেই তার জমি ভরে উঠেছে সাদা ফুলকপিতে।
বর্তমানে তার ক্ষেত থেকেই পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে ফুলকপি ক্রয় করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ফুলকপি বিক্রির আশা করছেন তিনি।
কৃষক ওবায়দুল ইসলাম জানান, এপ্রিল মাসের প্রথম দিকে জমি প্রস্তুত করে কৃষি বিভাগের পরামর্শে তিনি ফুলকপির চারা রোপণ করেন। তিনি বলেন, ‘মাত্র দুই মাসের মধ্যেই ফুলকপি বাজারজাত করা সম্ভব হয়েছে। ৩৩ শতক জমিতে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়েছে। সব খরচ বাদ দিয়ে ৮০ থেকে ৯০ হাজার টাকা মুনাফা অর্জন করতে পারবো বলে আশা করি। বাজারে গ্রীষ্মকালীন ফুলকপির ব্যাপক চাহিদা রয়েছে। গত এক সপ্তাহ ধরে হারভেস্টিং শুরু করেছি। আগামী বছর আরও বেশি জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ করবো।’
তার প্রতিবেশি কৃষক আব্দুর রহমান বলেন, গরমের সময় ফুলকপি চাষ সম্ভব, এটা আগে কল্পনাও করিনি। ওবায়দুল ইসলামের ক্ষেতের ফুলকপির ফলন দেখে আমি অবাক হয়েছি। আগামী বছর অন্তত এক একর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষের পরিকল্পনা করছি।
আরেক কৃষক আব্দুল হান্নান বলেন, ‘অন্যান্য সবজির দাম কমে গেলেও গ্রীষ্মকালীন ফুলকপির বাজার মূল্য ভালো থাকে। ফলে কৃষকরা দ্রুত লাভবান হতে পারেন। কৃষি বিভাগের সহযোগিতা ব্যাপকভাবে বাড়ানো হলে এই গ্রীষ্মকালীন ফুলকপি চাষ সারা জেলায় ছড়িয়ে পড়বে।’
দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন বলেন, গ্রীষ্মকালীন ফুলকপি চাষ এখন দিনাজপুর অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে। অল্প সময়ে অধিক লাভ পাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। একই সাথে ভোক্তারা মৌসুমের বাইরে তাজা ফুলকপি পেয়ে উপকৃত হচ্ছেন।’
দিনাজপুর অঞ্চলের উন্নত জাত উদ্ভাবন ও টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো দিনাজপুর অঞ্চলের কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন ফুলকপির চাষ পরিচিত করা হয়। শুরুতে কৃষকেরা সীমিত আকারে এক থেকে দুই বিঘা জমিতে এই চাষ করেছিলেন। মাত্র এক বছরের ব্যবধানে জেলার ১৩টি উপজেলায় প্রায় ৪০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ সফল হয়েছে। এটা কৃষি বিভাগের একটি বড় সফলতা বলে আমি মনে করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












