শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আদালতে করা ৪০ ভাগ মামলা ‘মিথ্যা’

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, রাত ৩:০৭
আদালতে করা ৪০ ভাগ মামলা ‘মিথ্যা’
যশোর সংবাদদাতা:
যশোর আদালতে দাখিল হওয়া মামলার ৪০ শতাংশই ‘মিথ্যা’। পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিপক্ষকে ফাঁসানো অথবা নিজের অপরাধ ঢাকতে এ ধরনের মামলা করা হচ্ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে। আর এ ধরনের মামলায় আদালতে মামলার পাহাড় জমছে।
২০২২ সালে আদালত থেকে তদন্তের জন্য পিবিআইকে দেওয়া হয় এক হাজার ৬১৩টি মামলা। চলতি বছরের ৫ মাসে ৫৬৭টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। তদন্তের ফলাফল চিত্রে মিথ্যা মামলার তথ্য উঠে আসে। তাছাড়া ২০ শতাংশ মামলা একপর্যায়ে বাদী-বিবাদী মিলে তুলে নেয়।
আইনজ্ঞরা বলছেন, প্রচলিত আইনে আদালত স্বপ্রণোদিত হয়ে মিথ্যা মামলাকারীকে কোনো শাস্তি দেয় না। মাঝখান থেকে বিবাদীর জীবন হয় অতিষ্ঠ ও বিষময়। অবশ্য হয়রানির শিকার ব্যাক্তি পাল্টা মামলা করতে পারেন। প্রতিপক্ষকে নাজেহাল করার জন্যে দেওয়া এসব মামলা দীর্ঘদিনের তদন্ত শেষে যখন মিথ্যা প্রামাণিত, হয় তখন বিবাদীর বেশিরভাগ ক্ষেত্রে নতুন করে মামলা দিয়ে ক্ষতিপূরণ বা মিথ্যা মামলায় জড়ানোর অপরাধে শাস্তি দেওয়ার মানসিকতা থাকে না। আবার অনেক ক্ষেত্রে বাদী প্রতিপক্ষকে যথেষ্ট ঘায়েল না করতে পারলে তদন্ত রিপোর্টের ওপর আবার নারাজি পিটিশন দেন এতে আবারও দীর্ঘ হয় মামলা কার্যক্রম। জমি-জমা এবং নারী নির্যাতনের ক্ষেত্রে এ জাতীয় মামলা বেশি চলে। এসব কারণে দিন যত যাচ্ছে আদালতে মামলার স্তূপ তত বাড়ছে এবং বিচার প্রার্থীদেরও বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে।
বিভিন্ন মামলার বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, মামলার সব চেয়ে বড় ক্ষতি বছরের পর বছর আদালতের বারান্দায় ঘোরা। কাজকর্ম ফেলে রেখে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়, পুলিশ সংশ্লিষ্ট থাকলে তদন্তের সময় আরও বেশি নাজেহাল হতে হয়, তেমনি সামাজিক মর্যাদাও নষ্ট হয়। বছরের পর বছর দৌড়াদৌড়ি করতে থানা, পুলিশ, উকিল, আইনজীবী সহকারীদের যেমন নিয়মিত বিভিন্ন খাতে অর্থ দিতে হয়, তেমনি পরিবহন, যোগাযোগেও অনেক অর্থ ব্যয় করতে হয়। সবচেয়ে বড় কথা, দিনরাত্রির ঘুম হারাম হয়ে যায়, পারিবারিক সুখ-শান্তি নষ্ট হয়।
যশোর জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অফিস সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২০২২ সালে পিবিআই যে সিআর মামলা তদন্ত করে তার মধ্যে ৪০.১৯ শতাংশ মামলা প্রমাণিত, ৪০.৫৯ শতাংশ অপ্রমাণিত (মিথ্যা) এবং ১৯.২২ শতাংশ মামলা সর্বশেষে মিউচুয়াল হয় অর্থাৎ উভয়পক্ষ সম্মত হয়ে প্রত্যাহার করে নেয়।
সূত্রমতে, ওই বছর মোট ১ হাজার ৬১৩টি মামলা তার আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। একই বছর তারা মোট ১ হাজার ৪৯৮টি মামলা তদন্ত শেষ করে। সেখানে ৬০২টি প্রমাণিত, ৬০৮টি অপ্রমাণিত এবং ২৮৮টি মিমাংসা করে পক্ষদ্বয়।
প্রতিষ্ঠানটি ২০২৩ সালের চলতি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, ৫৬৭টি মামলা পায়, এর মধ্যে পূর্বের মামলাসহ ৬৮১টি মামলা তদন্ত শেষ হয়ে চূড়ান্ত রিপোর্ট হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হওয়া ৩০২টি প্রমাণিত, ২৮৭ টি অপ্রমাণিত এবং ৯২টি মিমাংসায় নিষ্পত্তি হয়েছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সিআর মামলার একটি উল্লেখযোগ্য সংখ্যা তদন্ত শেষে মিথ্যা প্রমাণিত হয়। গড়ে হিসেব করলে দেখা যায় ৪০ শতাংশের বেশি মামলা মিথ্যা প্রমাণিত হয়। কোনো কোনো মাসের ফলাফল আরও খারাপ হয়। সে পরিসংখ্যানে অপ্রাণিত মামলার সংখ্যা প্রায় অর্ধেক হয়। দেখা যাচ্ছে জমি-জমা বা মারামারির ঘটনায় নারী নির্যাতন, ধর্ষণ বা অপহরণ মামলা দায়ের করে। তদন্ত শেষে প্রকৃত তথ্য উঠে আসে। আবার অনেক ক্ষেত্রে দীর্ঘ দিন চলার পর বাদী-বিবাদী একপর্যায়ে নিজেরা মীমাংসা করে নেয়। ’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে