সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব‍্যাংক লোন ৩ বছরে বেড়ে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি

Asrar প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, সকাল ৬:২৪

নিজস্ব প্রতিবেদক:
আদালতের স্থগিতাদেশে ঋণগ্রহীতার কাছে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত ৩ বছরে আটকে থাকা এই টাকার পরিমাণ বেড়েছে ৮ গুণেরও বেশি।
২০২৪ সালে এই পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার ৪২৯ কোটি টাকা। পরের বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। এই সময়ে আদালতের আশ্রয় নেওয়া ঋণগ্রহীতার সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।
এর আগে ২০২২ সালের শেষে আদালতের স্থগিতাদেশ নিয়ে আটকে রাখা ঋণের পরিমাণ ছিল ২১ হাজার ২২৬ কোটি টাকা। সেখান থেকেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ২০২৩-২৪ সময় থেকে এই অবস্থা হঠাৎ তীব্র হয়ে ওঠে। মাত্র ১২ মাসে স্থগিতাদেশে আটকে থাকা লোনের পরিমাণ বেড়ে যায় দ্বিগুণেরও বেশি।
এদিকে আরও বেশি ঋণগ্রহীতা আদালতের দ্বারস্থ হওয়ায় স্থগিতাদেশ-সংক্রান্ত মামলার সংখ্যাও বেড়েছে প্রায় ৪ গুণ। ২০২২ সালে এমন মামলা ছিল ২২৬টি, যা ২০২৫ সালে বেড়ে হয় ৮৪৫টি।
দেশের ব্যাংকিং খাত যখন রেকর্ড পরিমাণ খেলাপি ঋণের চাপে হিমশিম খাচ্ছে, সে সময় আদালতের স্থগিতাদেশ সংশ্লিষ্ট লোনের পরিমাণ ঋণ দ্রুত বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের 'ফিন্যানসিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫' এ উল্লেখ করা হয়েছে, ‘স্থগিতাদেশে থাকা ঋণের ধারাবাহিক বৃদ্ধি ব্যাংকিং খাতের তারল্য ও আয়ের ওপর উল্লেখযোগ্য চাপের ইঙ্গিত।’
আর্থিক স্থিতিশীলতা জোরদারে ব্যাংকিং-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনি প্রতিবন্ধকতা দূর করতে নীতিগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গত বছরের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। অশ্রেণিকৃত পুনঃতফসিল করা ঋণ ছিল ২ লাখ ৬৮ হাজার ৭৩৩ কোটি টাকা এবং অবলোপন করা ঋণ ৮৩ হাজার ৪৭৯ কোটি টাকায় পৌঁছায়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওই বছরে তিন ধরনের ঋণের পরিমাণই বেড়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতি উল হাসান বলেন, খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো সমন্বিতভাবে চেষ্টা করছে। কিছু ঋণগ্রহীতা এসব প্রচেষ্টা ঠেকাতে আদালতের স্থগিতাদেশ চাচ্ছেন।
তিনি বলেন, ‘স্থগিতাদেশ জারি হলে ঋণ আদায়ে আমাদের সব কার্যক্রম থেমে যায়। কোনো সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নেওয়ার পর আদালত স্থগিতাদেশ দিলে সেটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আর এগোতে পারি না।’
‘ঋণ আদায়ের ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ। এর সামগ্রিক প্রভাবে আমাদের নগদ অর্থপ্রবাহ ক্ষতিগ্রস্ত হয় এবং অর্থ আটকে থাকে, ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়,’ যোগ করেন তিনি।
জানতে চাইলে ব্যারিস্টার শামীম খালেদ আহমেদ বলেন, অনেক খেলাপি ঋণগ্রহীতা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন-ব্যাংক যেন তাদের খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত করতে না পারে। তবে সব স্থগিতাদেশই খেলাপি ঋণগ্রহীতাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে ব্যাংকের পরিচালকরাও স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন।’
‘ব্যাংকিং-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে মাত্র দুটি আদালত থাকায় ঋণ-সংক্রান্ত স্থগিতাদেশের সংখ্যা বাড়ছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের সংখ্যা বাড়ানো উচিত। যত বেশি দেরি হবে, ব্যাংকিং খাতের ক্ষতিও তত গুরুতর হবে,’ মনে করেন এই আইনজীবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৩ ঘণ্টা আগে