আজ শাহবাগ অবরোধ শিক্ষকদের
আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাতে হাইকোর্ট মাজার গেটে অবস্থান করার পর আজ সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বেলা ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করবেন।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের হাইকোর্ট মাজার গেটে যাওয়ার পর আটকে দেয় পুলিশ। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন।
এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘রাতে মাজার গেটেই আমরা শিক্ষকরা অবস্থান করবো। কাল বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড করবো। রাতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আমাদের কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সারা দেশে শ্রেণি পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না বলে শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন।’
শিক্ষকরা জানান, মঙ্গলবার সারাদিন গোয়েন্দা সংস্থাগুলো ও পুলিশ প্রশাসন শিক্ষক নেতাদের বারবার অনুরোধ করেছিল, যাতে শিক্ষকরা এই প্রোগ্রামটা না করেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রোগ্রাম করা হবে। তখন প্রশাসনের পক্ষ থেকে সময় চাইলেও তারা কিছুই করতে পারেনি।
তারা বলেন, ‘শিক্ষা উপদেষ্টা এই শিক্ষকদেরকে শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত্রি যাপনে বাধ্য করেছেন। উনি শিক্ষক হয়ে চেয়ারে বসার পর শিক্ষকদের লাঠিপেটা করে রক্তাক্ত করেছেন। শিক্ষকদের দাড়ি ধরে টানা হয়, শিক্ষকদের জামা ছিঁড়ে ফেলা হয় এবং পুলিশ বক্সে নিয়ে শিক্ষকদেরকে থাপ্পড় মারা হয়। এই ব্যর্থ শিক্ষা উপদেষ্টার সঙ্গে কোনও রকম আলোচনায় শিক্ষকরা যাবে না।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টা থেকে মাজার গেটে পুলিশ ও এমপিওভুক্ত শিক্ষকরা মুখোমুখি অবস্থানের পর শিক্ষকরা মাজার গেটে রাত যাপনের সিদ্ধান্ত নেন। শিক্ষকরা জানান, কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, দেড় হাজার টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতিও চলবে।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরুর পর ১৩ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।