আজিজ-বেনজীর ইস্যুতে মুখে কুলুপ আমলাদের
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর ইস্যুতে প্রশাসনের সর্বস্তরে চলছে ফিসফাঁস। প্রকাশ্যে কেউ কোনো কথা বলছেন না। এ নিয়ে সরকারের মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন মন্তব্য করলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রশাসনের কর্মকর্তারা। সচিবরা এ নিয়ে কিছুই বলছেন না।
এমন পরিস্থিতিতে কী ভাবছেন আমলারা তা জানতে গত কয়েকদিন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে কথা বললে এ নিয়ে কেউ মুখ খোলেননি। কমপক্ষে পাঁচজন সচিব বলেছেন, এ নিয়ে কিছু বলব না। দুজন সচিব বলেন, আমার মন্ত্রণালয় সম্পৃক্ত কিছু জানার থাকলে বলেন। সচিবালয়ের ৪ নম্বর ভবনে বসেন এমন এক সচিবের কাছে এ ইস্যু কীভাবে দেখছেন জানতে চাইলে বলেন, ভালো-মন্দ কিছুই বলব না। এ বিষয় বাদে অন্য কিছু থাকলে আলোচনা করব।
সাবেক সচিব আবু আলম শহিদ খান বলেন, এমন দুর্নীতির তথ্য সামনে এলে তা ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এ নিয়ে তদন্ত চলছে, দুদক কাজ করছে। এ পর্যন্ত যা দেখেছি দুদক কঠোর পদক্ষেপই নিয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য। আর দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে সব পক্ষ থেকে।
সেনা ও পুলিশের সাবেক দুই কর্মকর্তার বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি নিয়ে নাম এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। অন্যান্য প্রতিষ্ঠানের দিকেও এখন থেকে নজর দেওয়া দরকার। পুরো ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। সেনাপ্রধানের বিষয়ে আগেই আলোচনা এলেও সরকার সে সময় সাফাই গেয়েছে। তিনি আরও বলেন, সরকারের অন্যান্য প্রতিষ্ঠান-ব্যক্তি যারা এসব কাজে জড়িত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। এগুলো মূলত হয়েছে দলীয়করণের কারণে। নিজেদের লোক বসানোর কারণে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।