আইসিটি খাতে কেমন বাজেট চান সংশ্লিষ্টরা
বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতি প্রসঙ্গ নিয়ে। এ খাতের ২৭ ধরনের সেবার ওপর দীর্ঘদিন ধরে দিয়ে আসা কর অব্যাহতি ২০২৪-২৫ বাজেট থেকে প্রত্যাহার করার পরিকল্পনা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এসব খাতের কর অব্যাহতি তুলে নিলে প্রযুক্তিখাত বিশ্ববাজারে হোঁচট খেতে পারে -এমন দাবি করে আসছিলেন খাত সংশ্লিষ্টরা।
দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-সহ একাধিক সংগঠন বিভিন্ন আলোচনা এবং সম্মেলনে বারবার দাবি রেখে আসছিল কর অব্যাহতি বহাল রাখার ব্যাপারে।
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি রাসেল টি আহমেদ এক আলোচনায় বলেন, এ খাতে ৫ হাজার কোটি টাকা ইন্ডাস্ট্রি লাভ করে বলে এনবিআর দাবি করে। তবে তাদের দেখানো এ অংকের মধ্যে অসামাঞ্জস্য রয়েছে। পাশের দেশ ভারতও বিভিন্ন প্রণোদনা দিয়ে এ খাতকে এগিয়ে নিয়ে চলেছে। তাছাড়া এখাতে যেসব দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, তাদেরকে বিদেশি প্রতিষ্ঠানের চাইতে বেশি প্রাধান্য দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তার এ বক্তব্যের সঙ্গে একই দিনে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। তিনি কর অব্যাহতি এবং খাতসংশ্লিষ্ট দেশীয় ব্যবসায়িক শ্রেণিকে বিশেষ সুবিধা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ বিষয়ে এক আয়োজনে বলেন, দেশের সফটওয়্যার খাত এখন বিশ্বমঞ্চে মাত্র নিজেদের মেলে ধরছে। এক্ষেত্রে কর অব্যাহতি উঠিয়ে নিলে সম্ভাবনাময় এ খাত সংকটের মুখে পড়বে। তাই অন্তত আরও ৫ বছর এ খাতে কর অব্যাহতি থাকা প্রয়োজন।
এক সময় এ প্রযুক্তিখাতের রফতানি আয় ছিল ২৬ মিলিয়ন ডলার। সেই রফতানি আয় এখন ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আরও ৫ বছর কর অব্যাহতি থাকলে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় সম্ভব বলে দাবি করেন জুনাইদ আহমেদ পলক।
তবে এই আলোচনার ইতি টেনেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে করারোপ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ২০২৪-২৫ বাজেটেও এ খাতে কর অব্যাহতি সুবিধা বহাল থাকবে। তবে এবারের বাজেট ঘোষণায়, কোন অর্থবছর থেকে এ খাতে কর বসবে তা স্পষ্টভাবে ঘোষণা দেয়া হতে পারে।
গত ১৯ মে এক সাক্ষাতকারে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজনে করভার কমাতে অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।