আইনশৃঙ্খলা পরিস্থিতি: স্বস্তি ফিরছে না জনমনে -থামছে না খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, মারামারি
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক দিন পুলিশহীন থাকায় চরম অবনতি ঘটেছিল আইনশৃঙ্খলার। কিন্তু পরে থানা সচল ও পুলিশ কাজে ফিরলেও আইনশৃঙ্খলা নিয়ে জনমনে স্বস্তি ফিরছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বোধ ফিরিয়ে আনাই প্রশাসন ও পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অনেকে দায়ী করছেন পুলিশের নিষ্কিয়তাকে। তারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ভূমিকার জন্য পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ও আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছিল ৫ আগস্ট। হামলা, লুট, অগ্নিসংযোগ করা হয়েছিল থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায়। কয়েকজন পুলিশ সদস্য প্রাণও হারিয়েছেন। অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর পুলিশ সদস্যরা কাজে ফিরলেও তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। সহায়তার জন্য সেনাসদস্যরা থাকলেও পুলিশ সদস্যরা এ শঙ্কার কারণে পুরোদমে মাঠে সক্রিয় হচ্ছেন না। এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির।
প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে খুন হচ্ছে। পুলিশের তথ্যই বলছে, গত দুই মাসে দেশে অন্তত ৩৩টি খুন হয়েছে। খুনের পর লাশগুলো ফেলে দেওয়া হয় ঝোপঝাড়ে।
শিক্ষার্থী খুনের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। মাত্র ৬ দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ও অজ্ঞাতনামা একজনের নির্মম হত্যা একদিকে সমাজের নিরাপত্তাব্যবস্থার ভয়ানক চিত্র তুলে ধরেছে; অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
ছিনতাই হচ্ছে হরহামেশা। রাতে বা নির্জন এলাকায় শুধু নয়, জনবহুল এলাকায় প্রকাশ্যেও ছিনতাই হচ্ছে। ১৫ ডিসেম্বর বিকেলে শাহবাগের মতো ব্যস্ত এলাকায় ছিনতাইয়ের শিকার হন মগবাজারের গৃহবধূ আয়েশা আক্তার। স্বামী-সন্তানকে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ছুরি ঠেকিয়ে আয়েশার কাছ থেকে আইফোন ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তিন যুবক। তিনি বলেন, শাহবাগে থানার কাছে এমন ঘটনা চিন্তাও করা যায় না। দুই দিন পরও ঘটনাটি মনে হলে আতঙ্কে কেঁপে উঠি আমরা।
ডাকাতি, চুরিও বেড়েছে। কিন্তু ছিনতাই, ডাকাতি, চুরির সব ঘটনার অভিযোগ থানা পর্যন্ত যাচ্ছে না। ফলে এসব অপরাধের প্রকৃত চিত্রও জানা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












