অল্প সংখ্যক লোক উনাদের জন্যই সুসংবাদ মুবারক- যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পুনরুজ্জীবিত করবেন এবং বান্দা-বান্দী, উম্মত উনাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক শিক্ষা দিবেন
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنِ الْغُرَبَاءُ قَالَ الَّذِينَ يُحْيُونَ سُنَّتِي وَيُعَلِّمُونَهَا عِبَادَ اللَّهِ
অর্থ: “হযরত আমর ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম শুরু হয়েছেন অল্প সংখ্যক লোক উনাদের মাধ্যমে। আর অতিশিঘ্রই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম অল্প সংখ্যক লোক উনাদের মধ্যেই ফিরে যাবেন। সেই অল্প সংখ্যক লোক উনাদের জন্যই রয়েছেন সুসংবাদ মুবারক। তখন সুওয়াল করা হলো- ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেই অল্প সংখ্যক লোক উনারা কারা? জবাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যাঁরা আমার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পুনরুজ্জীবিত করবেন এবং মহান আল্লাহ পাক উনার বান্দা, (বান্দী) উনাদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক তা’লীম দিবেন, শিক্ষা দিবেন।” সুবহানাল্লাহ! (আদ্ র্দুরুল মুনায্যাম ফী মাওলিদিন নাবিইয়্যিল মু‘আয্যাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১০৯ নং পৃষ্ঠা, জামি‘উ বায়ানিল ইল্মি ওয়া ফাদ্বলিহী লিল কুরতুবী ২/৯৯৭, মুসনাদুশ শিহাব ২/১৩৮, আয যুহ্দুল কাবীর লিল বাইহাক্বী ১/২১৯, আল গুন্ইয়াহ্ লিল খত্ত্বাবী ১/৩৯, র্শফু আছহাবিল হাদীছ লিল খতীব বাগদাদী ১/৪০, মাশারিকু আনওয়ারিল ওয়াহ্হাজাহ্ ১/৩৪৮, মিফতাহুল জান্নাহ্ লিস সুয়ূত্বী ১/৬৭, ঈক্বাযু হিমামি উলিল আবছার ১/৪৩, মাসাইলু হারবিল কিরমানী ৩/১২০৮, আদাবুদ দুনয়া ওয়াদ দীন লিল মাওয়ারদী ১/৩৯ ইত্যাদি)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ عَمْرِو بْنِ عَوْفٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الدِّينَ لَيَأْرِزُ إِلَى الْحِجَازِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا وَلَيَعْقِلَنَّ الدِّينُ مِنَ الْحِجَازِ مِعْقَلَ الْأُرْوِيَّةِ مِنْ رَأْسِ الْجَبَلِ إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ فَطُوبَى لِلْغُرَبَاءِ وَهُمُ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي من سنتي
অর্থ: “হযরত আমর ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই নিশ্চয়ই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম সম্মানিত হিজায ভূমি উনার দিকে ফিরে যাবেন, যেমন সাপ তার গর্তে ফিরে যায় এবং অবশ্যই অবশ্যই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম সম্মানিত হিজায ভূমি থেকে উঁচু পাহাড়ে আরোহণ করবেন, যেমন পাহাড়ী মেষের আশ্রয়স্থল হয় পাহাড়ের চূড়ায়। নিশ্চয়ই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম শুরু হয়েছেন অল্প সংখ্যক লোক উনাদের মাধ্যমে। আর অতিশিঘ্রই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম অল্প সংখ্যক লোক উনাদের মধ্যেই ফিরে যাবেন। সেই অল্প সংখ্যক লোক উনাদের জন্যই রয়েছেন সুসংবাদ মুবারক। আর উনারা হচ্ছেনে ঐ সমস্ত ব্যক্তিত্ব মুবারক যাঁরা আমার পর আমার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনাদের মধ্য থেকে যে সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক মানুষ বিলুপ্ত করে ফেলেছে, সেই সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পুনঃপ্রচলন করবেন, পুনরুদ্ধার করবেন।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, শরহুস সুন্নাহ লিল বাগবী ১/১২১, মা’রিফাতুছ ছাহাবা’ লি আবী না‘ঈম ১৪/২৩৭, আল ফাতহুল কাবীর ১/২৭৯, জামি‘উল আহাদীছ লিস সুয়ূত্বী ৭/২৬২, জামি‘উল উছূল ৯/৬৯৭৪, যখীরাতুল হুফফায ১/৫৫২, কানযুল ‘উম্মাল ১/২৩৮, জাম‘উল জাওয়ামি’ লিস সুয়ূত্বী ১/৬৩৩৪, তুহ্ফাতুল আবরার লিল বায়যাবী ১/১৩৯, মাছাবীহুস সুন্নাহ্ ১/১৬১, কাশফুল মানাহিজ ১/১৪৪, আল মাত্বালিবুল ‘আলিয়াহ্ ১৩/১২৯, জাম‘উল ফাওয়াইদ ৪/২৩, ফাদ্বাইলুল আ’মাল লিল মাক্বদিসী ১/১৪৫ ইত্যাদি)
অপর বর্ণনায় ইরশাদ মুবারক হয়েছেন,
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بدأ الإسلام غريباً وسيعود غريباً فطوبى للغرباء الذين يصلحون ما أفسده الناس من السنة
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম শুরু হয়েছেন অল্প সংখ্যক লোক উনাদের মাধ্যমে। আর অতিশিঘ্রই সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম অল্প সংখ্যক লোক উনাদের মধ্যেই ফিরে যাবেন। সেই অল্প সংখ্যক লোক উনাদের জন্যই রয়েছেন সুসংবাদ মুবারক। উনারা হচ্ছেনে ঐ সমস্ত ব্যক্তিত্ব মুবারক যাঁরা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনাদের মধ্য থেকে যে সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক মানুষ বিলুপ্ত করে ফেলেছে, সেই সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পুনঃপ্রচলন করবেন, পুনরুদ্ধার করবেন।” সুবহানাল্লাহ! (তাওহীদুল ইবাদাহ্ ১৫ নং পৃষ্ঠা)
-মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (৩)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












