অর্থবছরের শেষ সময়ে গতি পেল এডিপি
অর্থবছরের শেষ সময়ে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে গতি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৪২.৩০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। শুধু মার্চ মাসে এসেই বাস্তবায়ন হার ৮.৬৫ শতাংশ।
চলতি অর্থবছরে ২ লাখ ৭৬ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করে সরকার। গত অর্থবছরের একই সময়ে এডিপির বাস্তবায়ন হার ছিল ৪১.৬৫ শতাংশ। তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে এডিপি বাস্তবায়নের হার আগের ১৪ বছরের তুলনায় কম ছিল। পরিকল্পনা কমিশনের আইএমইডির কর্মকর্তারা জানান, গত মার্চের এডিপি বাস্তবায়নে গতি পাওয়ায় পুরো বাস্তবায়নের হারই বেড়েছে। আইএমইডি মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রকল্প বাস্তবায়ন বাড়ানোর ব্যাপারে নজরদারি করছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবায়নে।
চলতি অর্থবছরে ১ হাজার ৪০০ প্রকল্প রয়েছে। এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা। তবে বাস্তবায়ন অদক্ষতার কারণে গত মাসে কাটছাঁট করা হয় এডিপির আকার। মূল এডিপিকে কমিয়ে ২ লাখ ৫৪ হাজার কোটিতে নামানো হয়। তথ্য-উপাত্ত বলছে, এ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এসে বাস্তবায়নে গতি পেলেও তা গত অর্থবছরের বাস্তবায়ন হারের তুলনায় কম।
অর্থবছরের ৯ মাস পেরোলেও কিছু মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেশ খারাপ। বরাদ্দের ২০ শতাংশের কম খরচ করতে পেরেছে, এ রকম মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ১১। এগুলো হলো নৌপরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা যায়, অর্থবছরের শেষের সময়ে এসে তাড়াহুড়া করে প্রকল্প শেষ করার প্রবণতা থাকে। তখন কাজের মান ভালো হয় না। দায়সারা কাজ করে ঠিকাদাররা বিল তুলে নেন। এসব অভিযোগ নতুন নয়। তবে কয়েক বছর ধরে প্রকল্পে নজরদারি যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। আইএমইডি বিভিন্ন কৌশলে বাস্তবায়ন তদারকি করছে। তারপরও অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন হার ছিল খুবই হতাশাজনক।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।