অফিসে দেরি করে এলে কাটা যাবে ছুটি
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সরকারি কর্মচারীদের জন্য নতুন আদেশ জারি করেছে ভারতের সরকার। অফিসে দেরি করে প্রবেশের ক্ষেত্রে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, সরকারি কর্মচারীদের অফিসে প্রবেশের সময় বেঁধে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের এখন থেকে সকাল সোয়া নয়টার মধ্যে অফিসে ঢুকতে হবে। তা না হলে ক্যাজুয়াল লিভের অর্ধদিবস ছুটি কাটা যাবে।
কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিসে ঢুকতে ১৫ মিনিট দেরি হলে তা গ্রাহ্য করা হবে। তবে তার বেশি দেরি হলে ক্যাজুয়াল লিভের ছুটি কাটা যাবে। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে কর্মীদের সকাল ৯টা থেকে ৯টা ১৫-এর মধ্যে হাজিরা দিতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনো কারণে যদি কোনো কর্মী নির্দিষ্ট দিনে অফিসে হাজিরা দিতে না পারেন তবে আগে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। ক্যাজুয়াল লিভের আবেদন জানাতে হবে।
তাছাড়া প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)