অপরাধ বাড়ছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রতিনিয়ত বাড়ছে। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, নারী কেলেঙ্কারি, সরকারি সম্পদের অপচয়, রাজনৈতিক যোগাযোগ থেকে শুরু করে কর্মস্থলে অনুপস্থিতি- সবই এখন নিয়মিত ঘটনা। আছে কর্মস্থলে অনুপস্থিত থাকার মতো অভিযোগ। ব্যক্তিগত তথ্য গোপন করে পদ-পদবি আদায় এবং বিদেশ ভ্রমণের অভিযোগও রয়েছে; কিন্তু বিদ্যমান আইনের নমনীয়তা ও দুর্বল শাস্তি ব্যবস্থার কারণে অভিযুক্তরা প্রায়ই পার পেয়ে যাচ্ছেন। এতে মাঠ প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৭ মাসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে ১৬২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫৬টি। সামাজিক মাধ্যমে রাজনৈতিক পোস্ট দেওয়া, সরকারি গাড়ি ও সম্পদ অপব্যবহার এবং প্রেষণে প্রকল্পভিত্তিক অনিয়মের অভিযোগও যুক্ত হচ্ছে নিয়মিত। ইউএনও, এসিল্যান্ড ও ডিসিদের বিরুদ্ধে সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও বেশি পাওয়া যাচ্ছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণের ঘাটতি ও পদায়নে দলপ্রীতির কারণে সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠছে। সব ধরনের সুযোগ-সুবিধা নিয়মিত বৃদ্ধি পাওয়া সত্তে¦ও মাঠ প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপরাধ প্রবণতা বেড়েই চলছে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিঞা বলেন, কর্মকর্তাদের অপরাধপ্রবণতা বৃদ্ধির বড় কারণ আইন শিথিল করা। সরকারি চাকরি আইন ২০১৮ ও শৃঙ্খলা ও আপিল বিধি ২০১৮-এর মাধ্যমে কর্মচারীদের অপরাধ প্রবণতায় উৎসাহ দেওয়া হয়েছে- এমনটি বলা যায়। যুক্তি হিসেবে তিনি বলেন, আগে একদিন জেল হলেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো। আর এখন এক বছর জেল খাটলেও চাকরিতে পুনর্বহালের সুযোগ দেওয়া হয়েছে। বিদ্যমান আইন সংশোধন জরুরি।
আগের আইনে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে চাকরিচ্যুত করা হতো আর এখন তিরস্কার করা হয়। শুধু তাই নয়, একাধিকবার অপরাধ করলেও শুধু তিরস্কার করা হয়। এ রকম নমনীয় আইনের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। শ্লীলতাহানির মতো অপরাধ প্রমাণিত হলেও এক বছর পর চাকরিতে যোগ দেওয়া যাবে। এসব কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। দ্রুত আইনের সংশোধন করা দরকার।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।