অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আগে অনেক ধরনের কথা বলছে, দু-চার দিন ধরে তাদের সুর পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ফের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ হওয়ার পর প্রথম দিন গতকাল ইয়ামুল আহাদ (রোববার) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তবে কাদের উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন সেটি স্পষ্ট করেননি মন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন দেশি-বিদেশি চাপ এখনো রয়েছে। ষড়যন্ত্র চলছে। বিএনপি পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। এ পরিস্থিতিতে সামনে আপনার কী চ্যালেঞ্জ- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলেছেন যথার্থই বলেছেন। অনেক বৈদেশিক চাপ আমরা পেয়েছি।’
তিনি বলেন, ‘দু-চারদিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি। যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে। একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসবই হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো এগুলো তার মূল কারণ।’
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সঠিকও বলেছেন এগুলো তো আছেই। যারা সবসময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইতেন। ২০১৪-১৫ দুটি বছর তারা অগ্নিসন্ত্রাস যারা দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল।’
‘বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আপনারা এমন কোনো জায়গা পাননি, যেখানে একটা অনিয়ম হয়েছে। অনিয়ম যেখানে হয়েছে সেখানে আমাদের নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)