অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাব : পাহাড়ি কৃষিতে নতুন দিগন্ত
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বান্দরবান সংবাদদাতা:
সাঙ্গু নদীর তীর ঘেঁষে সবুজে ঘেরা বান্দরবান। দেশের মোট আয়তনের প্রায় ১০ শতাংশ জুড়ে থাকা তিন পার্বত্য জেলায় কৃষকদের মূল ভরসা ঐতিহ্যবাহী জুমচাষ ও সাধারণ কিছু ফসল। তবে পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কেবল জুমচাষ যথেষ্ট নয়, প্রয়োজন কৃষির আধুনিকায়ন। আর সেই আধুনিকায়নের পথ দেখাতে বান্দরবান সদরের বালাঘাটা হর্টিকালচার সেন্টারে নির্মিত হচ্ছে অত্যাধুনিক একটি টিস্যু কালচার ল্যাব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে ১৬ কোটি টাকা ব্যয়ে ‘টিস্যু কালচার ল্যাব স্থাপন’ প্রকল্পের আওতায় সারা দেশে এমন পাঁচটি ল্যাব নির্মিত হচ্ছে। টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর বলেছেন, বান্দরবানে এই উদ্যোগ পাহাড়ি কৃষিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এই ল্যাবের মাধ্যমে রোগমুক্ত ও উন্নতমানের চারা উৎপাদন, কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ, উচ্চমূল্যের ফসল সম্প্রসারণ এবং গবেষণার সুযোগ সৃষ্টি হবে।
বালাঘাটা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন জানায়, ল্যাবটির নির্মাণকাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও জনবল নিয়োগের মাধ্যমে চলতি বছরেই এর কার্যক্রম শুরু করার আশা রয়েছে। তিনি বলেন, ‘প্রচলিত পদ্ধতিতে চারা উৎপাদন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কিন্তু এই ল্যাবে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে কম খরচে উন্নত চারা মিলবে। এতে তিন পার্বত্য জেলা ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজারের কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন।’
পাহাড় এখন ফল ও উচ্চমূল্যের ফসল চাষের অসাধারণ এক স্থানে পরিণত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক আহম্মেদ বলেন, বাণিজ্যিক কৃষিতে টিস্যু কালচার চারার চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে পাহাড়ে আনারস ও জি-৯ কলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটি পুরোপুরি চালু হলে বিদেশ থেকে চারা আমদানি কমবে এবং কৃষিতে বড় ধরনের বিপ্লব ঘটবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, টিস্যু কালচারের চারা থেকে উৎপাদিত ফসলের জীবনচক্র কমে আসে। যেমন কলার ফলনে এক বছর সময় লাগলেও টিস্যু কালচারের জি-৯ কলা নয়-দশ মাসের মধ্যেই ফলন দেয়। এসব চারা রোগবালাইমুক্ত হওয়ায় কৃষকের উৎপাদন খরচ কমবে। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় থাকায় এসব চারা থেকে উৎপাদিত ফসল বিদেশে রপ্তানি করাও সহজ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)