অটোরিকশা চালককে গলা কেটে হত্যা
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নরসিংদী সংবাদাদতা:
রায়পুরায় এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা চালাতো। চলতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এ সময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পার্শ্ববর্তী এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রিজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই ইয়াছিন বলেন, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)