চিকিৎসায় অবহেলা:
অজ্ঞান না করেই অপারেশন: সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে কিডনিতে পাথর অস্ত্রোপচারের পর রেখা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের অভিযোগ, অজ্ঞান না করেই ওই নারীকে অস্ত্রোপচার করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে নগরীর চর ব্রাহ্মপল্লী এলাতার পেশেন্ট কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। রেখা আক্তার জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মাহবুল আলমের স্ত্রী। তিনি ১৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
রেখার স্বামী মাহবুল আলম বলেন, আমার স্ত্রীর গর্ভে দুটি সন্তান ছিল। সম্প্রতি পরীক্ষা করে তার কিডনিতে পাথর ধরা পড়ে। পরে একজনের পরামর্শে পেশেন্ট হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে জানানো হয়, পেটে বাচ্চা রেখেই অস্ত্রোপচার করা। এতে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে রেখাকে পেশেন্ট কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে রাত ৮টায় অস্ত্রোপচার করার কথা ছিল। পরে ১০টায় করা হবে বলে জানানো হয়। তবে রাত ১০টায় অস্ত্রোপচার না করে ১টার দিকে করা হয়। অস্ত্রোপচার শুরুর পর ওটির (অস্ত্রোপচার কক্ষ) ভেতর থেকে চিৎকার শুনতে পাই। এর কারণ জানতে চাইলে একজন নার্স বলেন, অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয়েছে। তাই, এমন চিৎকার করছেন। এরপর আমরা আরও অনেকবার ওটির ভেতর থেকে চিৎকার শুনতে পাই। অস্ত্রোপচার শেষে রোগীকে পোস্ট-অপারেটিভ রুমে রেখে সবাই চলে যান।’
রেখার স্বামী মাহবুল আলম আরও বলের, ‘পরে রাত ৩টার দিকে আমি পোস্ট-অপারেটিভ রুমে গিয়ে রেখা আক্তারের কোনো সাড়াশব্দ না পেয়ে নার্সকে বিষয়টি জানাই। নার্স এসে দেখে দৌড়ে আরেকজনকে ডেকে আনেন। তিনি এসে দেখেই বলেন, রোগীকে মেরে ফেলছিস। পরে তারা তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স করে চুরখাই সিবিএমসিবি হাসপাতালে পাঠায়। সেখান নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্বজনদের অভিযোগ, বিষয়টি জানাজানি হলে হাসপাতালের চারপাশে লোকজন জড়ো হন। এসময় ক্লিনিক মালিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে তালা লাগিয়ে চলে যান। পরে পুলিশ এসে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রেখার বড় ভাই আব্দুল জব্বার বলেন, ‘অজ্ঞান করা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে। পরে অবস্থা খারাপ হলে আরেক হাসপাতালে পাঠিয়ে দেয়। নেওয়ার পথে আমার বোন মারা গেছেন। তার পেটের দুটি সন্তানও মারা গেছে। আমরা এর বিচার চাই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)