বার্ষিক মুবাশশিরা পত্রিকা উনার একটি অংশ।

আল-আকাইদ
১৪৪৮ হিজরী
১. মহান আল্লাহ পাক তিনি কিভাবে হাযির-নাযির?
উত্তর: মহান আল্লাহ পাক তিনি হাযির নাযির হলেন পবিত্র ইলম ও কুদরত মুবারক দ্বারা। হাযির হলেন পবিত্র আসমা ও ছিফত মুবারক দ্বারা।
২. মহান আল্লাহ পাক উনার জাতী ছিফত মুবারক কয়টি ও কী কী?
উত্তর: মহান আল্লাহ পাক উনার জাতী ছিফত মুবারক রয়েছে- (১) ইরাদা বা ইচ্ছা। (২) বাছার বা দেখা। (৩) তাকওয়ীন বা হওয়া বা পয়দা করা। (৪) হায়াত। (৫) সাময়াত অর্থাৎ শোনা। (৬) ইলম। (৭) কালাম। (৮) কুদরত।
৩. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিভাবে হাযির-নাযির?
উত্তর: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির-নাযির হলেন ইলম ও উজুদ বা মুজিযা শরীফ দ্বারা। আর তিনি যাহির হলেন পবিত্র নূর ও রহমত মুবারক দ্বারা।
৪. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জাতী ছিফত মুবারক কয়টি ও কী কী?
উত্তর: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জাতী ছিফত মুবারক ৪টি। ১. তিনি নূরে মুজাসসাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ২. তিনি হায়াতুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ৩. তিনি হাযির ও নাযির ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ৪. তিনি মু'আল্লা আলাল গইব ও মুত্তলি আলাল গইব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
৫. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র আব্বাজান ও আম্মাজান আলাইহিমাস সালাম উনাদের মুবারক শানে কিরূপ আক্বীদাহ পোষণ করতে হবে?
উত্তর: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র আব্বাজান ও আম্মাজান আলাইহিমাস সালাম উনারা জান্নাতসহ সারা কায়িনাতের মালিক। উনারা জান্নাতে তশরীফ মুবারক রাখার কারণে জান্নাতের জান্নাত নাম সার্থক হবে। তাই, জান্নাত উদ্ভিদ হয়ে আছে, উনারা কখন জান্নাতে তশরীফ মুবারক রাখবেন।
৬. হযরত উম্মাহাতুল মু'মিনীন আলাইহিমাস সালাম উনারা মোট কত জন? উনাদের মুবারক শানে কিরূপ আক্বীদাহ পোষণ করতে হবে?
উত্তর: হযরত উম্মাহাতুল মু'মিনীন আলাইহিমাস সালাম উনারা ১৩ জন। উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত তামাম কায়িনাতবাসী সকলের মহাসম্মানিত মহাপবিত্র মাতা আলাইহিমাস সালাম এবং উনারা সমস্ত সৃষ্টির মালিক। উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী হচ্ছেন উনারা। উনাদেরকে নিজের জীবনের চেয়েও বেশি সম্মান করা কর্তব্য আইন। উনাদের সাথে সৃষ্টি করো তুলনা করা সুস্পষ্ট কুফরী। উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন। উনাদের ব্যাপারে কোনো ই-চড়া, কীল-কলঙ্ক করা সুস্পষ্ট কুফরী।
৭. হযরত আবনাউ রাসূলিল্লাহ আলাইহিমুস সালাম এবং হযরত বানাতু রাসূলিল্লাহ আলাইহিমাস সালাম উনারা কত জন?
উত্তর: হযরত আবনাউ রাসূলিল্লাহ আলাইহিমুস সালাম উনারা ৪ জন এবং হযরত বানাতু রাসূলিল্লাহ আলাইহিমাস সালাম উনারা ৪ জন। উনারা মোট ৮ জন।
৮. হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি কিরূপ আক্বীদাহ পোষণ করতে হবে?
উত্তর: হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংযুক্ত এবং সংশ্লিষ্ট। এ কারণে উনারা যত সম্মানিত পবিত্রতা মুবারক, সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান মুবারক রয়েছেন, সমস্ত কিছুর অধিকারী হচ্ছেন উনারা। উনারা মৃত্যুহীন বা পূতপবিত্র, মৃত্যুহীন বা পবিত্রতা দানকারী। উনাদের মহব্বত মুবারক ঈমান এবং উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা সুস্পষ্ট কুফরী।
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।