শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে হাক্বীক্বীভাবে মুহব্বত করা ব্যতীত কেউ কস্মিনকালেও ঈমানদার হতে পারবে না। তাই, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য ফরযে আইন হচ্ছেন- হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সমস্ত কিছু থেকে; এমনকি নিজের জীবনের চেয়েও বেশি মুহব্বত করা, উনাদের প্রতি সর্বোচ্চ বিশুদ্ধ আক্বীদাহ্ মুবারক এবং সর্বোত্তম হুসনে যন বা সুধারণা পোষণ করা।আজ সুমহান বরকতময় মহাসম্মানিত ও মহাপবিত্র ৯ই জুমাদাল ঊখরা শরীফ। সুবহানাল্লাহ! আখাছ্ছুল খাছ আহলু বাইত শরীফ ও আওলাদে রসূল, ইবনে হাদিউল উমাম, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস কায়িনাতবাসীদের জন্য সুমহান ঈদ বা খুশির দিন। সুবহানাল্লাহ!খাবার থেকে শুরু করে ওষুধ, বাড়তি ব্যয়ের চাপে পরিবারগুলোকাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিপ্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজেজিয়াউল আহসানের বাড়িতে আগুনসারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারাএপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতেহরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

‹ পাঠকের কলম

মুহম্মদ শামীম রেজা নিয়মিত পাঠক ১৯ নভেম্বর, ২০২৬ · রাত ৮:০২

শতভগ সুন্নত শতভাগ রহমত

মহাসম্মানিত সুন্নত মুবারক উনার আমল মুবারক-ই সর্বশ্রেষ্ঠ আমল মুবারক। তাই সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরয।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ.

অর্থ: “(আয় আমার মহাসম্মানিত হাবীব ও মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত মুবারক করে থাকো, তাহলে তোমরা আমাকে অনুসরণ মুবারক করো, যাতে মহান আল্লাহ পাক তিনিও তোমাদেরকে মুহব্বত করেন এবং তোমাদের গুণাহগুলোকে ক্ষমা করে দেন। আর মহান আল্লাহ পাক তিনি হলেন ক্ষমাশীল- দয়ালু।” (পবিত্র সূরা আল ইমরান শরীফ, পবিত্র আয়াত শরীফ-৩১)

হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে -

قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.

অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার সম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলেন, তিনি মূলতঃ আমাকেই মুহব্বত করলেন, আর যিনি আমাকে মুহব্বত করবেন, তিনি আমার সাথে সম্মানিত জান্নাতে অবস্থান করবেন।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ)

আর সমগ্র মুসলিম উম্মাহ উনাদের ইজমা হয়েছে-

إن التربة التي اتصلت إلى أعظم النبي صلى الله عليه وسلم أفضل من الأرض والسماء حتى العرش العظيم.

অর্থ: “নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুদ দারাজাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বদম মুবারক) উনার সাথে যে মাটি মুবারক লেগেছেন, তা যমীন ও আসমানের সমস্ত কিছু থেকে ফযীলতপূর্ণ। এমনকি সুমহান আরশে আযীম উনার থেকেও লক্ষ-কোটি গুণ বেশি ফযীলতপূর্ণ।” সুবহানাল্লাহ! (রদ্দুল মুহতার (শামী), বাবুয যিয়ারহ)

সুবিখ্যাত দুররুল মুখতার কিতাবে ২য় খন্ডের ৬২৬ পৃষ্ঠায় আছে-

فإنه أفضل مطلقا حتى من الكعبة والعرش والكرسي

অর্থ : “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র জিসিম মুবারক) উনার সাথে যে মাটি মুবারক স্পর্শ/পরশ মুবারক পেয়েছেন তা সাধারণভাবে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ, এমনকি পবিত্র কা’বা শরীফ, পবিত্র আরশে আ’যীম শরীফ ও পবিত্র কুরসী শরীফ হতেও শ্রেষ্ঠ।” সুবহানাল্লাহ!

সুতরাং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে সমস্ত খাবার মুবারক গ্রহণ করেছেন অর্থাৎ “সম্মানিত সুন্নতী খাবার মুবারক” নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে উনাদের মর্যাদা মুবারক অন্য সমস্ত খাবারের চেয়ে সর্বোত্তম।

যদিও অন্যান্য হালাল খাবার গ্রহণ করা যাবে কিন্তু সম্মানিত সুন্নতী খাবার গ্রহণের যে মর্যাদা সে মর্যাদা হাছিল করা যাবে না। যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ওহী মুবারক ব্যতীত কোন কথা মুবারক বলেননি, কোন কাজ মুবারক করেননি এমনকি কোন সম্মতি মুবারকও প্রকাশ করেননি। সুবহানাল্লাহ!

তাই সকল সম্মানিত সুন্নতী খাদ্যসমূহ গ্রহণ করার মধ্যেই শিফা, নেয়ামত-রহমত, বরকত মুবারক রয়েছে এবং সকল মুসলমানকে মহাসম্মানিত সুন্নতী খাদ্য-ই গ্রহণ করতে হবে।

মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!

এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।

♥ ২

০টি মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।