২ টি বিশেষ ঘটনা মুবারকঃ(১)

২ খানা বিশেষ ঘটনা মুবারকঃ
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি পবিত্র ২৪শে শাওওয়াল শরীফ ১৪৪৭ হিজরী শরীফ লাইলাতুস সাবত শরীফ (শনিবার রাত) মহাসম্মানিত মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “একখানা সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ আমরা বলি সব সময়, সেটা হলেন- মহান আল্লাহ পাক তিনি যে ইবলীসকে বললেন,
فَاخْرُجْ مِنْـهَا فَاِنَّكَ رَجِيْمٌ. وَاِنَّ عَلَيْكَ لَعْنَـتِــىْ اِلـٰى يَـوْمِ الدِّيْنِ
‘তুই এখান থেকে বের হয়ে যা। নিশ্চয়ই তুই বিতাড়িত। আর নিশ্চয়ই অনন্তকালের জন্য আমার লা’নত তোর প্রতি।’ (সম্মানিত ও পবিত্র সূরা ছদ শরীফ: ৭৭-৭৮)
ইবলীস যখন বের হয়ে যাচ্ছিলো, তখন সে বলেছিলো যে, মহান আল্লাহ পাক! ইবলীস তো হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার জন্য বিতাড়িত হলো, মাল‘ঊন হলো, লা’নতগ্রস্ত হলো, তাই সে কিন্তু হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার আওলাদদেরকে, সমস্ত বান্দাদেরকে ছাড়বে না।
قَالَ فَبِعِـزَّتِكَ لَاُغْوِيَـنَّـهُمْ اَجْـمَعِـيْـنَ. اِلَّا عِبَادَكَ مِنْـهُمُ الْمُخْلَصِـيْـنَ
‘সে (ইবলীস) বলেছিলো যে, আপনার সম্মানিত ইয্যত মুবারক উনার ক্বসম! অবশ্যই অবশ্যই আমি তাদের (আপনার সমস্ত বান্দাদের) সবাইকে গোমরাহ্ করে ফেলবো। না‘ঊযুবিল্লাহ! তবে, আপনার বান্দাদের মধ্যে যাঁরা মুখলাছ রয়েছেন, উনারা ব্যতীত।’ (সম্মানিত ও পবিত্র সূরা ছদ শরীফ: ৮২-৮৩)
ইবলীস কিন্তু এটা ক্বসম করেছে। সেজন্য সে কাজ করে যাচ্ছে। তার কাজ বন্ধ নেই। সে সব সময় সেটা করে থাকে।
আজকে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলবো। তোমরা যে, যিকির-ফিকির করো না। অনেকে ছোহবত মুবারক ইখতিয়ার করো না, পালিয়ে থাকো। ছোহবত মুবারক-এ আসলে, আসার আগে যাওয়ার চিন্তা করো। আবার কিছু লোক কিছু দিন থাকে। তারপর কিছু গোমরাহ্ হয়ে যায়, কিছু ফেরারী হয়, কিছু পালিয়ে যায়, কিছু মুনাফিক্ব হয়ে যায়। এখন যাদের নছীবে হিদায়াত আছে, তারা ফিরে আসে। আর হিদায়াত না থাকলে ফিরে আসে না। তাছাউফের একটা উছূল হলো- কোনো হক্ব সিলসিলাতে কোনো বদবখত ব্যক্তি ইস্তিক্বামত থাকতে পারে না। সে আসলেও কিছু দিন থাকে, পরে সে চলে যায়।
এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো- এই যে ইবলীস মহান আল্লাহ পাক উনার নিকট ক্বসম করেছে যে, সে সমস্ত বান্দাদেরকে গোমরাহ্ করে ফেলবে; একমাত্র যাঁরা মুখলাছ উনারা ছাড়া। এরকম একটা ঘটনা আছে, যেটা আমি তোমাদেরকে কখনো বলিনি। সেটা হলো- আজকে থেকে ৫০-৫২ বছর আগে হবে। আমি যখন অনেক বেশি যিকির-ফিকির ও রিয়াজত-মাশাক্কাত করতাম, ঐ সময়ের ঘটনা। ইবলীস অনেক দিন এসেছে আমার কাছে। অনেক রকম এলোমেলো কিছু করার জন্য। সে পারেনি। তাই, সে গোস্বা করে প্রতিদিন প্রায় হাজার হাজার ইবলীস শয়তান নিয়ে আসতো আমার সাথে যুদ্ধ করার জন্য। প্রতিদিন আমি সবগুলিকে নিশ্চিহ্ন করে দিতাম। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) অনেক দিন হলো এরকম। পরে একদিন ইবলীস গোস্বা করে ঘোষণা দিলো যে, সে আমার সাথে যুদ্ধ করার জন্য ১ লক্ষ বড় বড় শয়তান নিয়ে আসবে। তার উদ্দেশ্য হচ্ছে আমার ক্ষতি করা। আমি বলেছি, ঠিক আছে। সত্যিই সে একদিন ১ লক্ষ বড় বড় শয়তান নিয়ে আসলো আমার সাথে যুদ্ধ করার জন্য। আমি আস্তে আস্তে ১ লক্ষ বড় বড় শয়তান প্রায় সবগুলিকে মেরে ফেললাম। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!) কিছু পালিয়ে গেছে। বাকি সবগুলি মারা গেছে। মহান আল্লাহ পাক তিনি তো ইবলীসকে ক্বিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। সে তো মরবে না। পরে ইবলীস শেষ পর্যন্ত গোস্বা করে আমার পবিত্র বাম নূরুল মাগফিরাত মুবারক (হাত মুবারক) উনার মধ্যমা পবিত্র নূরুশ শক্ব মুবারক-এ (পবিত্র আঙ্গুল মুবারক-এ) কামড় দিয়েছিলো। কামড়ে অবশ্য পবিত্র নূরুশ শক্ব মুবারকখানা (পবিত্র আঙ্গুল মুবারকখানা) কিছুটা কেটে গিয়েছিলো এখানে। কিছু রক্ত বের হয়েছে। যাই হোক; পরে ঠিক হয়ে গেছে। ইবলীস তখন যাওয়ার সময় বলেছে, ‘আমি তো পারলাম না আপনার সাথে। তাই, আপনার কাছে যারা আসবে, এদেরকে কিন্তু আমি গোমরাহ্ করে ফেলবো।’ না‘ঊযুবিল্লাহ! এটা বলে সে পালিয়ে গেলো। অনেক দিন সে আর আমার কাছে আসেনি। যদিও আমি তাকে দেখতাম আশেপাশে; কিন্তু সে আমাকে দেখলে পালিয়ে যেতো।
শেষে আমি একটা ঘটনা মুবারক বলেছিলাম কয়েক বছর আগে- ১৪৪৩ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ২৯শে যিলক্বদ শরীফ লাইলাতুল খ¦মীস শরীফ (বৃহস্পতিবার রাত)। আমি মহাসম্মানিত ৮ই যিলক্বদ শরীফ ইয়াওমুল খ¦মীস শরীফ দেখলাম- ইবলীস আর ইবলীসের সাথে তার একটা শাগরেদ, চেলা আসলো। ওরা আসলে লাঠি নিয়ে মারামারি করতে এসেছে। আমিও একটা বড় বাঁশ নিয়েছি। যা হোক; আমি পরে কিভাবে যেন এদেরকে ধরে ফেলেছি। এরপর আমার পাশে ছিলেন হযরত শাহ্নাওয়াসা-শাহ্নাওয়াসী আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা সবাই। যখন ধরে ফেলেছি, তখন হযরত শাহ্নাওয়াসা-শাহ্নাওয়াসী আলাইহিমুস সালাম-আলাইহিন্নাস সালাম উনারা আমাকে বললেন যে, ‘নানা! আমাদেরকে ছোট শয়তানটাকে দিয়ে দিন।’ (মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এই সময় মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাক্বরীর মুবারক অর্থাৎ তাবাস্সুমী শান মুবারক প্রকাশ করে অর্থাৎ মুচকী হাসি মুবারক দিয়ে বলেন-) ঠিক আছে। আমি দিয়ে দিলাম। উনারা ছোট শয়তানটাকে শাস্তি দিতে দিতে ওটাকে একবারে শেষ করে ফেলেছেন। আর বড়টাকে আমি ধরেছি। আমি এটাকে ধরে মাটিতে ফেলে আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুদ দারাজাত মুবারক (পা মুবারক) দিয়ে এটার মাথায় পারা দিয়ে ধরে রেখেছি। এটা উপুর হয়ে পড়ে রয়েছে। মনে হচ্ছে আমাকে সিজদাহ্ দিচ্ছে। আমি বললাম- ‘তোকে শেষ করে দিবো।’ ইবলীস তখন বলতেছে যে, ‘ইবলিসকে তো কেউ মারতে পারবে না।’ কেনো? সে বললো- ‘মহান আল্লাহ পাক তিনি ইবলীসকে ক্বিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন।’ আচ্ছা ঠিক আছে; তাহলে তওবা কর। সে বলল
এটি পাঠকের নিজস্ব লেখা ও মত; দৈনিক আল-ইহসান-এর সম্পাদকীয় অবস্থান নয়।
০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনার হোক।