রাজশাহী সংবাদদাতা:
টানা কয়েকদিনের প্রখর রোদ, গরম বাতাস ও উচ্চ আর্দ্রতার কারণে নগর ও গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়াবিদরা বলছেন, রাজশাহী অঞ্চলে চলতি মৌসুমে একাধিকবার তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। গত মে মাসে মৌসুমের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজশাহীতেও আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে উন্নত জাতের ‘নেপিয়ার ঘাস’ চাষাবাদ। বাজারে খড় ও কৃত্রিম গো-খাদ্যের বিকল্প হিসেবে এই ঘাস এখন খামারিদের প্রধান ভরসা হয়ে উঠেছে। শুধু তাই নয়, অনেক এলাকায় প্রথাগত ধান চাষের চেয়ে নেপিয়ার ঘাস চাষে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় কৃষকরা এখন ধান ছেড়ে মাঠের পর মাঠ ঘাস চাষের দিকে ঝুঁকছেন।
জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের ফসলি জমি, পতিত জমি ও বাড়ির আশপাশে এখন নেপিয়ার ঘাসের সবুজ সমারোহ। দূর থেকে দেখলে ধান ক্ষেত মনে হলেও বাস্তবে এগুলো উন্নত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ ও বিদেশি কূটনৈতিক অংশগ্রহণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রংপুরের পলাশবাড়ী এলাকায় বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং এসব কর্মসূচিতে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক অংশগ্রহণ জনমনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে।
তারা বলেন, পলাশবাড়ীর মতো ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় শুরু হয় আমেরিকা-ইরান যুদ্ধ। এ যুদ্ধের প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের দ্রব্যমূলের ওপর প্রভাব পড়েছে। ঊর্ধ্বমুখী ব্যয়ে নাভিশ^াস মানুষের। আশঙ্কাজনক হারে বেড়েছে শিশু নির্যাতন ও সম্ভ্রমহরণ। ছিনতাইকারীর হাতে পথেঘাটে খুন হচ্ছে মানুষ। সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অস্থিরতা দেশজুড়ে। দেশের সীমান্তবর্তী এলাকায় পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সবকিছু মিলে বিপদ যেন বাড়ছে বাকি অংশ পড়ুন...
পঞ্চগড় সংবাদদাতা:
‘দুইটা রাত কাদা-পানির মধ্যে কাটিয়ে দিয়েছি। রাতে বৃষ্টি হয়, দিনে প্রচ- রোদ। ঠিকমতো খাবারও পাই না, বিশুদ্ধ পানিও নেই। কখনো কখনো জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে। কতদিন এভাবে থাকতে হবে জানি না।’-এভাবেই কথাগুলো বলছিলেন পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা আব্দুস সালাম।
এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার নারী-শিশুসহ দুই পরিবারের ১০ সদস্য টানা তিন দিন ধরে দুই দেশের মধ্যবর্তী জিরো লাইনে মানবেতর জীবন কাটাচ্ছেন। ঝড়-বৃষ্টি, প্রখর রোদ আর অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারের কূটনৈতিক উদ্যোগে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ফিরিয়ে এনেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন ৪টি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করেছে।
যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসৃত হলে বাংলাদেশ বরাবরই বিদেশে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা দিয়ে থাকে।
এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়সহ খাতভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে। তবে মন্ত্রণালয় ও খাতভিত্তিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি আছে। আছে অনিয়ম-দুর্নীতিবিরোধী কঠোর-সুনির্দিষ্ট অবস্থান ও দিকনির্দেশনার ঘাটতি। অব্যবস্থাপনা ও দলীয় প্রভাব অব্যাহত আছে। এ ছাড়া ঝুঁকি বিশ্লেষণভিত্তিক কর্মকৌশলের অভাব রয়েছে। এসব কার্যত বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণে অন্তরায় হিসেবে কাজ করার ঝুঁকি তৈরি করছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নতুন সরকার সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার উন্নয়নে সরাসরি থোক বরাদ্দ দেয়ার দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে। পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে একটি কেন্দ্রীয় সেলের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাছাই, অনুমোদন ও তদারকির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন ব্যবস্থায় এমপিরা নিজ নিজ এলাকার প্রয়োজন ও নির্বাচনী অঙ্গীকারের ভিত্তিতে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব জমা দিতে পারবেন। তবে প্রকল্প বাস্তবায়নের অর্থ বা বরাদ্দের ওপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের চাপ কমছেই না, বরং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা আরও ভারী হচ্ছে। মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে। এর আগের মাস এপ্রিলে এই হার ছিল ৯.০৪ শতাংশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায়ও বর্তমানে মূল্যস্ফীতির চাপ বেশি। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।
ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার গত ১৫ দিনে দেশে ৩৯৪ সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩০ জন আহত এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
ফলে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১,৩৪০ জন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ২১ মে থেকে কর্মস্থলে ফেরা ৪ জুন পর্যন্ত ১৫ দিনে ৩৯৪ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। জিাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুর ৩টায় এ অধিবেশন শুরু হয়।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল শুধু সামরিক সংকটই নয়, তার ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটও পার করছে।
বাজান গ্রুপ ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগার কোম্পানি। ইরানের হামলায় এই কোম্পানির শোধনাগারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শেভরন কোম্পানি দেশটির ৪০% গ্যাস উৎপাদন করে। ইরানের হামলায় ইসরাইলে তাদের গ্যাসক্ষেত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেজেক গ্রুপ ইসরাইলের বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি। গাজা যুদ্ধে এই কোম্পানির ২০২৪ সালে ১৪.৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়াও, যুদ্ধ শুরুর পর থেকে এটি বারবা বাকি অংশ পড়ুন...












