প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই অগ্রিম আয়কর কিনা!
-প্রশ্ন বিটিএমএ নেতাদের
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ৬ জুলাই, ২০২৫ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশী দেশকে সুবিধা করে দিতেই ২ শতাংশ অগ্রিম আয়কর বসানো হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের নেতারা। তারা বলছেন, সরকারের এ সিদ্ধান্ত আগামী এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সরকার টেক্সটাইল খাতে অগ্রিম আয়কর ২ শতাংশ নির্ধারণ করেছে। এটি কোনো আলোচনা ছাড়াই করা হয়েছে। তারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত কিনা সেটিও মূল্যায়ন করতে হবে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সব জায়গা ব্যবসা করা উচিত না। এটা সরকারের মডেলও হওয়া উচিত না। আপনি কি শিক্ষা, স্বাস্থ্যে লাভ করতে পারবেন? বিশ্বে কেউ তা করে না।
টেক্সটাইল ও আরএমজিকে সরকার আরও বিপদগ্রস্থ করছে জানিয়ে টেক্সটাইল খাতের এ নেতা আরও বলেন, সবচেয়ে বেশি কর্মসংস্থান করছে টেক্সটাইল ও আরএমজি খাত। সরকার এ খাতকে আরও বেশি বিপদগ্রস্থ করছে। সরকার আমাদের নিয়ে বসুক, আমরা তাদের শত্রু না।
এ সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা মরে যাচ্ছি, অধিকাংশ কারখানা বিক্রি করে দিতে চান। নতুন করে এআইটি মড়ার ওপর খাড়ার ঘা।
মো. খোরশেদ আলম বলেন, একটি দেশ আমাদের ব্যালেন্স শীট নিয়ে গেছে, কি উদ্দেশ্যে নিয়েছে জানি না। সরকারের নতুন সিদ্ধান্ত আআত্মঘাতী। আমরা আপনাদেরকে আমাদের কারখানার চাবি দিয়ে দিব, আপনারা আমাদের মনের কথা বুঝতে পারছেন না
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ব্যাংক সুদের হার ১৫-১৬% পর্যন্ত বৃদ্ধি, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের কারনে ওয়ার্কিং ক্যাপিটালের সংকট দেখা দিয়েছে টেক্সটাইল খাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)