‘১২ ঘণ্টার জ্যাম ঠেলে ঢাকায় নেমে বাসায় যাওয়ার গাড়ি পাই না’
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে খুলেছে পোশাক কারখানাসহ দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে গত জুমুয়াবার অনেক রাত পর্যন্ত রাজধানী ঢাকায় ফিরেছেন অসংখ্য শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। প্রতিবারের মতো এবারও দূরপাল্লার বাসের টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, মহাসড়কের তীব্র যানজট এবং গভীর রাতে ঢাকায় নেমে বাসাবাড়িতে পৌঁছানোর জন্য যানবাহনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।
রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কল্যাণপুরসহ বিভিন্ন প্রবেশমুখ ঘুরে দেখা যায়, ব্যাগ-বস্তা আর লাগেজ হাতে অসংখ্য মানুষ মধ্যরাতেও বাসের জন্য অপেক্ষা করছেন কিংবা বাস থেকে নেমে গন্তব্যে যাওয়ার বাহন খুঁজছেন। কিন্তু সেই তুলনায় রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্যান্য গণপরিবহন ছিল খুবই সীমিত।
রাজধানীর পল্লবী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন নুরুন নাহার। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পেয়ে তিনি গত ২৬ মে সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হতে সিরাজগঞ্জ শহরে আসেন। কিন্তু দুই ঘণ্টা ঘুরেও কোনো টিকিট পাচ্ছিলেন না।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান বরিশাল সদর থেকে আসা বেসরকারি চাকরিজীবী জহিরুল আলম। ৫০০ টাকার নিয়মিত বাস টিকিট অনেক কষ্টে বাড়তি ৩০০ টাকা যোগ করে ৮০০ টাকায় কিনতে হয়েছে তাকে।
তিনি জানান, দক্ষিণবঙ্গের রাস্তায় যানজট তেমন না থাকলেও ঢাকায় ঢোকার মুখে দীর্ঘ যানজটে পড়তে হয়। সায়েদাবাদে বাস থেকে নেমে মিরপুরের বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। শেষ পর্যন্ত গভীর রাতে কয়েকজন মিলে একটি গাড়ি ভাড়া করে (শেয়ারিংয়ে) তাকে বাসায় ফিরতে হয়েছে।
এদিকে সাধারণ মানুষের এই ভোগান্তির বিপরীতে ঈদের এই ফিরতি সময়টাকে বাড়তি উপার্জনের সুযোগ হিসেবে দেখছেন অনেকে। চাহিদা বেড়ে যাওয়ায় দিনের বদলে অনেক চালক এখন রাতে সিএনজি ও রিকশা চালাচ্ছেন।
গভীর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কথা হয় সিএনজিচালক আক্কাস আলীর সঙ্গে। তিনি জানান, সাধারণত তিনি দিনে গাড়ি চালালেও গত ৩-৪ দিন ধরে রাতেই সিএনজি বের করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)