‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে পেটালেন শিক্ষক
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জয়পুরহাট সংবাদদাতা:
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের নিয়মিত দেরিতে আসা নিয়ে মন্তব্য করায় ৩৩ ছাত্রকে শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জি নাফসি তালুকদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ৩টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে শোকজ করা হয়।
অভিযুক্ত শিক্ষক কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা বলে জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে দলীয় অফিস, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও হাসপাতালের ডাক্তার-নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। তবে সপ্তম শ্রেণির ‘ক’ শাখায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এম এ জি নাফসি তালুকদার প্রায় ২৫ মিনিট দেরিতে, অর্থাৎ সকাল ১০টা ৪০ মিনিটে শ্রেণিকক্ষে যাচ্ছিলেন। এ সময় নবম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকেই বলে, ‘স্যার কখনো সময়মতো ক্লাসে আসেন না, আজও দেরি করে এলেন। এখন আর কী ক্লাস হবে?’
এমন কথা শুনে ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাফসি তালুকদার ৭ম শ্রেণির কক্ষে না গিয়ে নবম শ্রেণির কক্ষে প্রবেশ করে জানতে চান, এ কথা কে বলেছে। শিক্ষার্থীরা চুপ থাকলে তিনি ক্ষুব্ধ হয়ে একযোগে এলোপাতাড়ি বেত্রাঘাত করতে থাকেন। এতে ৩৩ শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি সঠিক। তিনি ৩৩ জন বাচ্চাকে বেত্রাঘাত করেছেন, নির্যাতনের মতো। বিষয়টি নিয়ে আমি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও স্যারের সঙ্গেও মিটিং করেছি। এরপর আমরা তাকে ৩ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। জবাব পেলে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












