‘সেনা সদর থেকে বলছি’: এক ফোনেই আতঙ্ক!
নিজস্ব প্রতিবেদক:
অপর প্রান্ত থেকে এমন একটি ফোনকল। কথার ধরন দৃঢ়, পরিচয়: ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল কিংবা অন্য কোনো পদবীর সামরিক কর্মকর্তা। কখনো আবার পরিচয় দেওয়া হচ্ছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা হিসেবে। হোয়াটসঅ্যাপের প্রোফাইলে সামরিক পোশাক পরা কোনো কর্মকর্তার ছবি।
এরপর ভুক্তভোগী ব্যক্তিকে জানানো হয়, তিনি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করছেন, যা নিয়ে ‘উচ্চপর্যায়ে’ উদ্বেগ তৈরি হয়েছে।
ফোনদাতা আরও বলেন, “আপনি যে গ্রুপে আছেন, সেখানে এমন কিছু তথ্য আদান-প্রদান হচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। বিষয়টি এখনই পরিষ্কার করতে হবে। আপনার কার্যক্রম নজরে এসেছে। বিষয়টি গুরুতর, দ্রুত আমাদের সঙ্গে দেখা করুন।”
ভুক্তভোগী বিষয়টি নিয়ে প্রশ্ন করলে অপর প্রান্ত থেকে তাকে ভয় দেখিয়ে বলা হয়, “এটা কোনো সাধারণ বিষয় নয়। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই আপনি দেখা করুন।” কখনো নির্দিষ্ট কোনো কর্মকর্তার নাম, পদবি ও সেনা সদরের ঠিকানা ব্যবহার করে ফোনটির বিশ^াসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এরপর কথিত কর্মকর্তা ভুক্তভোগীর জাতীয় পরিচয়পত্রের ছবি, মোবাইল নম্বর, ঠিকানা ও পেশাগত পরিচয় জানতে চান। কখনো আবার তাকে নির্দিষ্ট একটি নম্বরে যোগাযোগ করতে কিংবা হোয়াটসঅ্যাপে পরিচয়পত্রের ছবি পাঠাতে বলা হয়।
এমন প্রতারণার ব্যাপারে সরাসরি সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সতর্কবার্তায় আইএসপিআর জানায়, একটি চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মোবাইল ফোনে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে।
চলতি বছরের জুলাই মাসে এক তরুণীর পরিবার অভিযোগ করেন, সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন মোশাররফ। রাঙামাটির আরেক তরুণীর কাছ থেকে বিসিএস কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন অজুহাতে প্রায় ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। দিনাজপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের পর জানিয়েছে, একাধিক নারীর সঙ্গে মিথ্যা পরিচয়ে সম্পর্ক তৈরির তথ্য পাওয়া গেছে তার ব্যবহৃত মোবাইল ফোনে।
অন্যদিকে চাকরি পাওয়ার আশায় যারা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়কে বিশ^াস করেছিলেন, তাদের জন্য তৈরি হয়েছিল আরও বড় একটি ফাঁদ। চলতি বছরের মে মাসে র্যাব-১০-এর হাতে গ্রেপ্তার তারেক সরকার ও তার সহযোগী পলাশ কবিরের বিরুদ্ধে সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে।
তারেক নিজেও একসময় সেনাসদস্য ছিলেন। পরে সরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, ছবি ও পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেন। চাকরিপ্রার্থীদের বলা হতো, ‘উচ্চপর্যায়ে যোগাযোগ আছে’, সুপারিশ করে চাকরি নিশ্চিত করা যাবে।
র্যাবের ভাষ্য, এভাবে দীর্ঘদিনে প্রায় এক থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারেক। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি ফটোশপ করে বিশ^াসযোগ্যতার আবরণও তৈরি করেছিলেন তিনি।
চাকরিপ্রার্থীদের বিশ^াস করানোর জন্য শুধু পরিচয়পত্রই যথেষ্ট ছিল না। ২০২৩ সালের এক মামলায় পিবিআইয়ের তদন্তে উঠে আসে আরও অভিনব কৌশল। হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ও বিমানবাহিনীর সার্জেন্টের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করতেন।
বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয়ে নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে নেত্রকোণার আটপাড়ার পাঁচজনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। চাকরির স্বপ্নকে আরও বাস্তব মনে করাতে খুলনার একটি আবাসিক হোটেলে নেওয়া হয় কথিত লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে সেখানেই দেওয়া হয় নিয়োগপত্র।
কিন্তু চাকরির সেই কাগজই শেষ পর্যন্ত হয়ে ওঠে প্রতারণার প্রমাণ। ভুক্তভোগীরা বুঝতে পারেন: পরীক্ষা, নিয়োগপত্র, কর্মকর্তা পরিচয়; সবই ছিল সাজানো একটি ফাঁদ।
আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না। কেউ সামরিক কর্মকর্তার পরিচয়ে ফোন বা বার্তায় ভয়ভীতি দেখিয়ে কোনো সুবিধা চাইলে সংশ্লিষ্ট নম্বরসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে আইএসপিআর।
পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করছে একটি চক্র। ভুয়া পরিচয়ে বার্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন তদবিরের চেষ্টা করছে তারা।
পুলিশ সদরদপ্তর জানায়, এ ধরনের প্রতারণায় শুধু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণœ হচ্ছে। পুলিশ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার নাম বা ছবি থাকলেই সেটি তার প্রকৃত আইডি বা ব্যবহৃত মোবাইল নম্বর; এমনটি নিশ্চিত নয়। তাই এ ধরনের বার্তা বা অর্থের অনুরোধে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।