‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এইচএসসি পাসের সনদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েছিলেন মিজানুর রহমান শিশির। কয়েক বছর পর যোগ দেন বিমানের ট্রাফিক শাখায়। বর্তমানে তার পদবি জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার।
অভিযোগ রয়েছে, বিমানের ট্রাফিক শাখায় যোগদানের পর নানান অপকর্মে জড়িয়ে পড়েন মিজানুর রহমান শিশির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জাল ভিসা বা বডি কন্ট্রাক্টে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে করছিলেন মানবপাচার।
এছাড়া বিমানবন্দর দিয়ে যাত্রীর লাগেজ কেটে মালামাল চুরি, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতাদের দেশত্যাগে সহযোগিতা ও রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে সহকর্মীদের বদলি-বাণিজ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিজানুর রহমান শিশিরের বিরুদ্ধে এমন তথ্য উঠে এসেছে। একই প্রতিবেদনে শিশিরের সঙ্গে মানবপাচারে বিমানের চেকিং স্টাফ কৃষ্ণ জড়িত বলেও উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনে নড়েচড়ে বসেছে খোদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরে এসব অভিযোগ আমলে নিয়ে তা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমানকে নির্দেশ দেয় মন্ত্রণালয়। গত ২৫ নভেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত ৩০ নভেম্বর মন্ত্রণালয়ের ওই চিঠি গ্রহণ করে বিমান। বিষয়টি এখন তদন্ত করছে বিমানের সংশ্লিষ্টরা। অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে শিশিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তারপর অধিকতর তদন্ত এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, মিজানুর রহমান শিশিরের বিরুদ্ধে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা।
পরে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের তথ্য সূত্র ধরে বিমান মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির বিমানের কর্মকর্তা এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশে ইমিগ্রেশনকে ম্যানেজ করে শাহজালাল বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দরের মাধ্যমে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর জাল ভিসাধারী একজন যাত্রীকে যুক্তরাজ্যে পাঠাতে চেষ্টা করেন শিশির। সে অনুযায়ী বডিং ও ইমিগ্রেশন সম্পন্ন করেন যাত্রী। কিন্তু ওই যাত্রী আইএনএস গেটে গেলে বিমানের অন্য কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন তাকে আইএনএস গেট থেকে অফলোড করা হয়।
পরে গোয়েন্দা সংস্থা খোঁজ নিয়ে জানতে পারে, ১০ লাখ টাকার বিনিময়ে ওই যাত্রীকে বিমানের বোর্ডিং পাস ও ইমিগ্রেশন পার করিয়ে দেওয়ার বডি কন্ট্রাক্ট হয়। অফলোড করা যাত্রীর কোনো প্রাতিষ্ঠানিক সনদ ও ইংরেজি ভাষাগত জ্ঞান না থাকা এবং জাল স্টাডি ভিসা (পড়ার ভিসা) থাকা সত্তে¦ও তাকে বোর্ডিং পাস দেয় বিমানের তৎকালীন চেকিং স্টাফ কৃষ্ণ। যার ৬ মাস আগেই ২০ লাখ টাকার বিনিময়ে কৃষ্ণকে পোস্টিং করায় মিজানুর রহমান শিশির। এর আগে কৃষ্ণ সিলেট স্টেশনে মিজানুর রহমান শিশিরের সঙ্গে কাজ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বর্তমানে মিজানুর রহমান শিশির বিমানের যশোর স্টেশনে কর্মরত। বিমানের চেকিং স্টাফ কৃষ্ণ সুধা গ্রাউন্ডেড অবস্থায় আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












