‘বডি কন্ট্রাক্টে’ মানবপাচার, গোয়েন্দা তথ্যে দুই কর্মকর্তার নাম
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলো তারই চালক।
গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে ওই চালক তাকে গাড়ির ভেতর আটকে রাখেন। এ সময় চালক গাড়িটি ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকেন। শেষে গাড়িটি পরিকল্পনা কমিশনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী চালককে আটক করে।
এ ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে বলে ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার আক্কাস আলী জানিয়েছেন।
ওই যুগ্ম সচিবের নাম মাকসুদা হোসেন। তিনি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত।
পুলিশ জানায়, মাকসুদা হোসেন সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন। সেখান থেকে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চালক চীন–বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গিয়ে গাড়ির গতিপথ ঘুরিয়ে দেন। তিনি কোনো কারণ না জানিয়ে বিজয় সরণি, মহাখালী, বনানী ও এয়ারপোর্ট রোড দিয়ে গাড়ি চালাতে থাকে।
এ সময় বিপদের আশঙ্কা বুঝতে পেরে এক সহকর্মীকে বিষয়টি অবহিত করেন যুগ্ম সচিব। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করেন। তখন চালক তার মোবাইল ফোন কেড়ে নেয় এবং গাড়ির দরজা লক করে দেয়। এরপর উত্তরার দিয়াবাড়ি ও বেড়িবাঁধ এলাকা হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে গাড়ি নিয়ে যায়। চালক ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে দুপুরের দিকে আবার পরিকল্পনা কমিশনে ফিরে আসে।
পুলিশ আরও জানায়, মাকসুদা হোসেন তাকে আটক রাখার কারণ জানতে চাইলে চালক কোনো উত্তর দেয়নি। পরে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রের কাছে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার জন্য ৬ লাখ টাকা দাবি করে। শুরুতে সে ৫০ হাজার টাকা চেয়েছিলো।
তিনি চালককে জানান যে, তার কাছে তখন কোনো টাকা ছিল না এবং অফিসে পৌঁছানোর পর টাকা দেবে। এরপর অফিসে চালক গাড়ি নিয়ে অফিসে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)