‘আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন?’
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালী বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক এ এইচ এম শহীদুল হককে (এমরান হাসান সোহেল) জেলে পাঠানোর হুমকি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেছেন, আপনারা রাষ্ট্রের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে গেছেন? আমি আপনার ফোন ধরতে বাধ্য না।
বাউফল গার্লস স্কুলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাউফল উপজেলা শাখার যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলাকালে গত সোমবার (১৯ মে) দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, সোমবার ওই বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ জানাতে গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার তিন দফায় তার কার্যালয়ে যান সাংবাদিক সোহেলসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
তবে তাকে না পেয়ে তিন দফাই তারা ফেরত আসেন। এছাড়া প্রতিবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় ফোন করলেও ইউএনও ফোন কেটে দেন। শেষ পর্যন্ত সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সরাসরি ইউএনওকে আমন্ত্রণ জানানোর পর তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানেই ইউএনও ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সোহেলকে জেলে পাঠানোর হুমকি দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)